Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: August 27, 2013 | 1:32 AM

দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে এই ছবিদ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় ছবিবিষয়ক প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছে ‘উইকি লাভস মনুমেন্টস ২০১২’ (www.wikilovesmonuments.org) শীর্ষক প্রতিযোগিতা। সম্প্রতি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার সবচেয়ে বড় এ প্রতিযোগিতায় চলতি বছর তিন লাখ ৫৩ হাজার ৭৬৮টি ছবি জমা পড়েছে! এতে ৩৩টি দেশের ১৫ হাজার প্রতিযোগী অংশ নেয়। ২০১১ সালে প্রথমবারের মতো শুধু সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ডব্লিউএলএম চালু হয়। সে বছর ১৮টি দেশের পাঁচ হাজার ৪০০ প্রতিযোগী ছবি জমা দেয়। সেটিও ছিল সে বছর পর্যন্ত ছবি তোলার সবচেয়ে বড় প্রতিযোগিতা। চলতি বছর সে রেকর্ডও ভেঙেছে।
মূলত বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ছবিগুলো মুক্ত সোর্সে আনার বিশেষ উদ্যোগ নিয়ে চালু হয় ডব্লিউএলএম। নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারী দেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে অংশগ্রহণকারী দেশ থেকে সেরা নির্বাচিত ছবিগুলো আন্তর্জাতিকভাবে ডব্লিউএলএম প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে সেরা ছবিগুলো নির্বাচন করে উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সে (http://commons.wikimedia.org) যুক্ত করা হয়। আগামী বছর বাংলাদেশও ডব্লিউএলএমে অংশ নেবে বলে জানিয়েছেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান। তিনি বলেন, ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত থাকে। কিন্তু বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রায় নেই বললেই চলে। এটিকে আমরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বের সামনে উপস্থাপনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি।’ —নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV