Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

দুর্ভাগা সেলসম্যান!

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: August 27, 2013 | 2:15 PM

 

গাড়ি কিংবা ফ্ল্যাটের মতো বিলাসী পণ্য বা সম্পদ বিক্রির কাজটা যারা করেন তাদের জন্য খুশি হবার মতো ঘটনা রোজ আসে না। বিশেষ করে কিছুটা অভিজাত ধরনের সামগ্রী বলে এর একেকটি বিক্রি করতেই অনেক ঘাম ঝরাতে হয় বিক্রয়কর্মী তথা সেলসম্যানদের। তার উপরে কারও দায়িত্ব যদি থাকে ল্যাম্বর্গিনির মতো বিশ্বের সেরা কোনো সুপারকার বিক্রি করা বা সেটিকে ক্রেতার দুয়ারে পৌঁছে দেওয়া তাহলে সেটি নিঃসন্দেহে আরও কঠিন হয়ে দাঁড়ায়। এমনকি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোতেও হরহামেশা বিক্রি হয় না এ ধরনের সুপারকারগুলো। কাজেই জার্মানির এক গাড়ির ডিলার কাম বিক্রয়কর্মী কার্ট স্মিট যখন কিছুদিন আগে এক লাখ ইউরো বা এক কোটি টাকারও বেশি দামি একটি ল্যাম্বো মারসিয়েলাগো গাড়ির অর্ডার পান তখন খুশি না হওয়ার কোনো কারণ ছিল না। আর এই খুশি নিয়েই জার্মানির ববলিনজেনে থাকা গাড়ির নতুন মালিকের কাছে গাড়িখানা পৌঁছে দিতে রওনা হয়েছিলেন কার্ট। এ ধরনের একটি গাড়ির দাম কার্টের চাইতে ভালো আর কেইবা জানেন। তাই যেখানে ২১১ মাইল/ঘণ্টা বেগেও চালানো সম্ভব এ ধরনের কোনো গাড়িকে সেখানে ঘণ্টায় ৩০ মাইলেরও কম গতিতে গাড়িটি চালাচ্ছিলেন কার্ট। কিন্তু মন্দভাগ্য বলে কথা! হঠাত্ করেই অন্যমনস্ক হয়ে ভুল গিয়ারে গাড়িটিকে ঠেলে দেন কার্ট। মুহূর্তের মধ্যে তাকে কিছু বুঝতে না দিয়ে গাড়িটিও সজোরে আঘাত করে সামনে থাকা একটি ট্রাকের পেছনের দিকে। আর এতেই বিলাসী এই গাড়িটির সামনের অংশ একেবারে দুমরে-মুচড়ে যায়। কোটি টাকার গাড়িটি চোখের পলকেই তার মূল্য হারিয়ে পরিণত হয় জঞ্জালে। এদিকে এই ঘটনায় শারীরিকভাবে বিন্দুমাত্র আহত না হলেও বিশাল এই অর্থনৈতিক ও মানসিক ধাক্কা সামলাতে কার্টের কতদিন লাগবে তা বলা মুশকিল!ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV