Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ফেসবুকের এক অ্যালবামে ধরবে ১০ হাজার ছবি

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: August 27, 2013 | 2:17 PM

মোজাহেদুল ইসলাম : 
ফেসবুকের ব্যবহারকারীদের ফেসবুকে অন্যতম প্রধান একটি কাজ হচ্ছে নানা ধরনের ছবি আপলোড করা এবং সেগুলোকে সকলের সাথে শেয়ার করা। ছবি শেয়ার করার জন্য এখন ফেসবুকই সবচেয়ে বড় সাইট। তাই ফেসবুকে ছবি প্রদর্শনের জন্য নতুন নতুন ফিচার যুক্ত করেই যাচ্ছে ফেসবুক। এবারে ছবির অ্যালবামে নতুন ফিচার যোগ করেছে তারা। এর আগে একজন ব্যবহারকারী নিজেই একটি অ্যালবাম তৈরি করতে পারত এবং একটি অ্যালবামে সর্বোচ্চ ১ হাজার ছবি যুক্ত করা যেত। তবে নতুন ফিচার অনুযায়ী এখন কয়েকজন মিলে শেয়ার করে একটি অ্যালবাম তৈরি করা যাবে এবং এতে করে একটি অ্যালবামে সর্বোচ্চ ১০ হাজারটি ছবিও যুক্ত করা যাবে। ফেসবুক জানিয়েছে, অনেক অনুষ্ঠান বা ইভেন্টে প্রচুর পরিমাণে ছবি তোলা হয়। ফলে একটি অ্যালবামেই একাধিক ব্যক্তি ছবি যুক্ত করতে চাইতে পারেন। সে কারণেই এই সুযোগটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে এখন একজন একটি অ্যালবাম তৈরি করে তাতে ৫০ জন পর্যন্ত বন্ধুকে ছবি যুক্ত করতে এবং ট্যাগ করতে আহ্বান জানাতে পারবে। তাদের প্রত্যেকে এই অ্যালবামে ২০০টি করে ছবি যোগ করতে পারবে। এই অ্যালবামটি কেবল এই বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে আবার সকলের জন্য উন্মুক্তও করা যাবে। অবশ্য অ্যালবামে ছবি যুক্ত করতে যাদের অনুমতি থাকবে, তারা কেবল নিজেদের আপলোড করা ছবিই সম্পাদনা করতে পারবে, অন্যদের নয়। ফেসবুক মনে করছে, এর ফলে ছবি শেয়ারিং আরও সহজ হবে।ইত্তেফাক 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV