একুশে টেলিভিশনের অধিকার হরণের এগার বছর পূর্তি
২৯ আগস্ট একুশে টেলিভিশনের অধিকার হরণের একাদশতম বছর অতিক্রম করছে। এ উপলক্ষে দেশ বিদেশের একুশে পরিবারের সকল সদস্য কালো ব্যাচ ধারণসহ দিন জুড়ে টেলিভিশন পর্দায় বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে। একুশে টেলিভিশন যাত্রা শুরু করে ২০০০ সালের ১৪ এপ্রিল। দুই বছর সফল ভাবে সম্প্রচার করার পর ২০০২ সালের ২৯ আগস্ট তৎকালীন সরকার একুশে টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়। পরবর্তীতে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে ২০০৭ সালের ২৯ মার্চ বর্তমান চেয়ারম্যান এবং সিইও জনাব আব্দুস সালামের সাহসী উদ্যোগ, অক্লান্ত পরিশ্রম, ধৈর্য্য এবং সাহসিকতার ফলে দ্বিতীয় বারের মত কেবল মাত্র স্যাটেলাইট সম্প্রচার শুরু করে একুশে টেলিভিশন।আদালতের রায়ে টেরিস্ট্রিয়াল স¤প্রচারের অনুমতি থাকলেও আজও একুশে টেলিভিশন সেই অধিকার ফিরে পায়নি। যে কারণে দেশের তৃণমূলের সাধারণ জনগন একুশে টেলিভিশনের অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন।এই বিষয়ে একুশে টেলিভিশনের চেয়ারম্যান জনাব আব্দুস সালাম বলেন, ‘একুশে টেলিভিশন জনগনের টেলিভিশন। একদিন শত বিপত্তি পেরিয়ে আমরা আবারও সকলের কাছে পৌছাবো। এটি আমাদের বিশ্বাস। আদালতের রায় একদিন কার্যকরী হবেই’।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী