নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত ভোলা ডিস্টিক্ট এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ভোলা ডিস্টিক্ট এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি। নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি হলে ২৫ আগস্ট, কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশপাশি একই সাথে আয়োজিত ঈদ ও পূজা পুনর্মিলনীতে হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল ভোলাবাসীর মিলন মেলা।নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করার নির্বাচন কমিশনার আবদুল কাদের খান।
ভোলা ডিস্টিক্ট এসোসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত সভাপতি প্রবীর রায়ের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শামীমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম, বিশেষ অতিথি মূলধারার এটর্নী এলিজাবেথ, প্রবীণ সাংবাদিক অধ্যাপক সিরাজুল হক , এবিএম সালেহ উদ্দিন সহ আরো অনেকে।
প্রবাসী ভোলাবাসী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশি কমিউনিটি নিউইয়র্কে সবচেয়ে বেশি হারে বাড়ছে। মেইন স্ট্রিমে বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি করে তুলে ধরতে হবে।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে ভোলাবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্টদের কাজ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, দেশে মৃত ব্যক্তির লাশ পাঠাতে ৫ হাজার ডলার সহায়তার করাও হবে এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
অভিষেক অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো গান-নাচের জমকালো পরিবেশনা। হলটি ছিলো কানায় কানায় পূর্ণ। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন সবাই|
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী