Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

১২৭ বছরের কোকা-কোলা

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: August 29, 2013 | 6:38 AM

এপি: কোকা-কোলা বানানোর ফর্মুলা ১২৭ বছর ধরে অজানা। কোকা-কোলা কর্তৃপক্ষের দাবি, আদি প্রণালি অনুযায়ীই তারা এই পানীয় বানিয়ে যাচ্ছে। তবে নানা সময়ে নানাজন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দাবি করেছেন, কোকের স্বাদে পরিবর্তন এসেছে। আর সেটা হয়েছে উপাদানে পরিবর্তন আনার কারণে।

কোকা-কোলার রহস্যঘেরা নানা তথ্য জানতে গত এক বছরে প্রায় ১০ লাখ দর্শনার্থী এই জাদুঘর পরিদর্শনে গেছেন। ১২৭ বছরের পুরোনো ফর্মুলার কাগজটি কড়া নিরাপত্তায় ইস্পাতের ভোল্টে রাখা হয়েছে। কেউ লুকিয়ে কৌশলটি জানার চেষ্টা করছে কি না, তা তদারকির জন্য আছে বেশ কিছু ক্যামেরা। তবে এগুলো খানিকটা মানুষকে দেখানোর জন্য বলে মন্তব্য করেছেন এক নিরাপত্তাকর্মী।
কোকের এই রহস্যঘেরা অবস্থা সম্পর্কে বলা হয়, ছোট ছোট প্রতিষ্ঠান যখন তাদের পানীয় নিয়ে ক্রেতার মন জোগাতে বাজারে এল, তখন ক্রেতা ধরে রাখার কৌশল হিসেবেই এক ধরনের ব্র্যান্ডমূল্য তৈরি করতে কোকা-কোলা কোম্পানি এই রহস্যঘেরা অবস্থার সৃষ্টি করল। ক্রাফট ফুডসের সাবেক গবেষণা ও উন্নয়ন প্রধান জন রফ মনে করেন, ব্যাপক হারে পণ্য উত্পাদন করতে গেলে নতুন নতুন অনেক কিছুই মূল রেসিপিতে যোগ করা হয়।
খাদ্যবিজ্ঞান নিয়ে কাজ করা ইনস্টিটিউট অব ফুড টেকনোলজিস্টসের সভাপতি মনে করেন, কোক বানানোর গোপন কৌশলটি এখন অনেকটা কিংবদন্তিতে পরিণত হয়েছে। তবে কোকের মতো বড় ব্র্যান্ডের ফর্মুলা অপরিবর্তিত থাকলে সেটি সত্যিই বেশ ভালো হবে।
কোকা-কোলার সাবেক নির্বাহীদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে ফ্রেডারিক অ্যালেন ১৯৯৪ সালে ‘সিক্রেট ফর্মুলা’ নামে একটি বই প্রকাশ করেন। সেখানে বলা হয়, সময়ের সঙ্গে সংগতি রেখে কোক বানানোর প্রণালিতে বেশ পরিবর্তন এসেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, এক সময় কোকে ক্যাফেইনের ব্যবহার এতটাই বাড়িয়ে দেওয়া হলো যে, সাধারণ মাত্রার চেয়ে এটি চার গুণ বেশি হয়েছিল। ব্যবহার করা হয়েছিল উল্লেখ করার মতো কোকেইন, যে কারণে অন্যতম মূল উপাদান কোকাই লাপাত্তা হয়ে গিয়েছিল। তবে এ ব্যাপারে পাঠানো এক ই-মেইল বিবৃতিতে কোকা-কোলা কর্তৃপক্ষ দাবি করেছে, ১৮৮৬ সালে কোকের ফর্মুলা আবিষ্কৃত হওয়ার পর থেকে এটি একই রকম আছে।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV