বিশ্বের বাসযোগ্য নগরে সবার নিচে ঢাকা-দামেস্ক
রাজধানী ঢাকা চিত্র ফাইল ছবি I বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নিচের দিক থেকে দ্বিতীয়। অর্থাত্ তালিকায় দেওয়া ১৪০টি দেশের মধ্যে ১৩৯তম। সর্বশেষ স্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বুদ্ধিজীবী গোষ্ঠী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০১৩ সালের বৈশ্বিক বসবাস-যোগ্যতা শীর্ষক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
ওই জরিপের বরাত দিয়ে গতকাল বুধবার সিএনএন প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের ১৪০টি নগর এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বসবাস-যোগ্যতা নির্ধারণে সুপরিসর আঙ্গিকে পাঁচটি মানদণ্ড বিবেচনা করা হয়েছে। এগুলো হলো—স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো।
বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থানীয় পাঁচটি শহরের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অস্ট্রিয়ার ভিয়েনা, কানাডার ভ্যাঙ্কুভার, টরন্টো ও ক্যালগারি।
তালিকায় সবার শেষে অর্থাত্ ১৪০তম অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। এরপর যথাক্রমে বাংলাদেশের রাজধানী ঢাকা, পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবাই, নাইজেরিয়ার লাগোস ও জিম্বাবুয়ের হারারে।প্রথম আলো
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান