Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

অ্যান্ড্রয়েড ৭৯% ম্যালওয়্যারের খনি!

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: August 29, 2013 | 6:55 AM

 

অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনঅ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন I যুক্তরাষ্ট্রের মুঠোফোন নিরাপত্তা বিশ্লেষকেদের মতে, অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন লক্ষ্য করে সবচেয়ে বেশি ম্যালওয়্যার আক্রমণ চালায় সাইবার দুর্বৃত্তরা। ২০১২ সালে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন লক্ষ্য করে ৭৯ শতাংশ ম্যালওয়্যার আক্রমণের ঘটনা ঘটেছিল। এরপরের অবস্থানে ছিল নকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেম। অ্যাপলের অপারেটিং সিস্টেমকে লক্ষ্য করে এক শতাংশের কম ম্যালওয়্যার আক্রমণ চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণ তথ্য বিষয়ক ওয়েবসাইট পাবলিক ইনটেলিজেন্স স্মার্টফোনে ম্যালওয়্যার আক্রমণ বিষয়ক একটি মেমো প্রকাশ করেছে। এতে ম্যালওয়্যার আক্রমণের শীর্ষ লক্ষ্য হিসেবে অ্যান্ড্রয়েডকে চিহ্নিত করা হয়েছে। টেক্সট ট্রোজান, ভুয়া বার্তা, পাসওয়ার্ড ও তথ্য চুরির মতো বিষয়গুলো অ্যান্ড্রয়েডে বেশি হয় বলেই মেমোতে জানানো হয়েছে।
মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেদের মতে, ৪৪ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এখনও এ অপারেটিং সিস্টেমের পুরোনো সংস্করণ অর্থাত্ জিঞ্জারব্রেড সংস্করণ ব্যবহার করছেন। ২০১১ সালে জিঞ্জারব্রেড সংস্করণ উন্মুক্ত করেছিল গুগল। জিঞ্জারব্রেড সংস্করণে নিরাপত্তা ঝুঁকি বেশি। জিঞ্জারব্রেডের পরবর্তী সংস্করণগুলোতে নিরাপত্তা ত্রুটি কমিয়ে ফেলেছে গুগল।

গবেষকেরা মোবাইল ফোনের হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

অ্যান্ড্রয়েডের নিরাপত্তা ত্রুটি নিয়ে এর আগেও গবেষকেরা সতর্ক করেছিলেন। এর আগে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ৯৯ দশমিক ৯ শতাংশ নতুন ম্যালওয়্যারের লক্ষ্যই হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড লক্ষ্য করে বানানো ম্যালওয়্যারগুলোর বেশির ভাগই হচ্ছে এসএমএস ট্রোজান। অ্যান্ড্রয়েডে এই ম্যালওয়্যার  প্রবেশ করলে ব্যবহারকারীর অজান্তেই সেটি বার্তা প্রেরণ ও অর্থ চুরি করতে পারে। অ্যান্ড্রয়েডকে লক্ষ্য করে বানানো ম্যালওয়্যরগুলোর অধিকাংশই আসে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও নেদারল্যান্ডস থেকে।

ম্যালওয়্যার ঝুঁকি প্রতিরোধে বিশেষজ্ঞদের পরামর্শ

১. হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহার করুন।

২. অ্যাপ্লিকেশন ডাউনলোডের সময় সতর্ক থাকুন, অ্যাপ্লিকেশনের রেটিং, রিভিউ ও নির্মাতার পরিচয় জেনে ডাউনলোড করুন।

৩. অ্যান্টি-ভাইরাস ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড নিরাপত্তায় অর্থ খরচ করে অ্যান্টি-ভাইরাস কিনে ব্যবহার করতে পারেন। এ ছাড়া বিনামূল্যে অ্যাপ্লিকেশন স্টোরগুলোতেও অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য পাওয়া যায়। বাজারে পাবেন নরটন, লুকআউট, ম্যাকাফি, এভিজি অ্যান্টিভাইরাস। বিনামূল্যে অ্যান্টিভাইরাস ডাউনলোডের আগে সচেতন থাকুন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV