অভাবে বুদ্ধি নষ্ট!
অভাবে বুদ্ধি নষ্ট I কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। গবেষকেরা বলছেন, অর্থের অভাবে পড়লে মানুষের বুদ্ধি ঠিকমতো কাজ করে না। অর্থচিন্তার কারণে মানুষের আইকিউ বা বুদ্ধাঙ্ক ১৩ পয়েন্ট পর্যন্ত কমে যায়।
যুক্তরাজ্যের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, মানুষ অর্থাভাবে পড়লে স্বাভাবিক বোধবুদ্ধি কমে যায়, তখন তাদের নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রেও প্রভাব পড়তে দেখা যায়। প্রায় ক্ষেত্রেই অভাবের তাড়নায় খারাপ সিদ্ধান্ত নিতে দেখা যায়। দেনামুক্তির জন্য এ সময় অতিরিক্ত দেনা করার প্রবণতাও দেখা যায়, যাতে দুর্দশা আরও বাড়ে। তবে অভাব কেটে গেলে আবার বুদ্ধি ঠিকমতো কাজ করতে শুরু করে এবং স্বাভাবিক মানুষের মতো সিদ্ধান্ত নিতে দেখা যায়।
হার্ভার্ডের অর্থনীতিবিদ সেনধি মুলাইনাথান বলেন, ‘গবেষণায় দেখা গেছে, দরিদ্র অবস্থায় অর্থ ছাড়াও আরও কিছু চাহিদার ঘাটতি দেখা যায়। এ সময় বুদ্ধিবৃত্তিও কমে যায়।’
গবেষকেরা বলেন, গরিব বলে কম মেধা রয়েছে, বিষয়টি এমন নয়। বরং আর্থিক দুশ্চিন্তার সঙ্গে বিষয়টি সম্পর্কিত।
‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী