আমাদের সন্তান আমাদের অহংকার জর্জিয়ার আটলান্টা শহরের কব গ্যালেরিয়া সেন্টারে নতুন প্রজন্মের জয়গানের মধ্যে দিয়ে সমাপ্ত হল ফোবানার ২৭ তম বাংলাদেশ সম্মেলনের দ্বিতীয় দিন
ইউএসএনিউজঅনলাইন.কম, জর্জিয়া, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরের কব গ্যালেরিয়া সেন্টারে আমাদের সন্তান আমাদের অহংকার এ শ্লোগানকে সামনে রেখে আগামী প্রজন্মের শিশুদের জন্য শান্তি আর নিরাপদ বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্তের মধ্যে দিয়ে ৩১ আগস্ট শনিবার সমাপ্ত হল বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা ফোবানার ২৭ তম বাংলাদেশ সম্মেলনের দ্বিতীয় দিন। ছোট ছোট শিশু শিল্পীদের পরিবেশিত চমৎকার আর মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানকে ভিন্ন আমেজ দেয়। অনুষ্ঠানে নামে মানুষের ঢল। ফোবানা সম্মেলন কে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রয়েছে নানা কর্মসূচি। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিশুদের নিয়ে রচিত মনোরম গানের অনুষ্ঠান।
অনুষ্টানে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে ক্রেস্ট প্রদান করেন ফোবানার কর্মকর্তারা।
দর্শকরা প্রানভরে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন। তারা খুব অভিভুত বিভিন্ন অনুষ্ঠানমালা দেখে ..। তারা ফোবানা নিয়ে জানায় তাদের আনন্দ অনুভ’তির কথা …।
শনিবার সকাল এগারটা থেকে শুরু হবে ইউথ ফোরামের কার্যক্রম। সেখানে ছিলেন মিস মিসিসিপি পারমিতা মিত্র ছাড়া আরো অনেকে। সেমিনার-এর পরপরই শুরু হয় জমজমাট কাব্য জলসা। পাশেই চলে চিত্র প্রদর্শনী।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জর্জিয়ার আটলান্টা শহরের বিখ্যাত কব গ্যালেরিয়া সেন্টারে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন সকাল ১১টায় শুরু হয় বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে। সাহিত্য, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সেমিনার চলে বিকাল ৪টা পর্যন্ত।
বিকাল ৪টার পরে অনুষ্ঠানের মূলমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। গানের ফাঁকে ফাঁকে নৃত্য পরিবশেন করে বিভিন্ন নৃত্যদল।
এরপরে মঞ্চে আসেন সম্মেলনের দ্বিতীয় দিনের আকর্ষন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পীবৃন্দ। একের পর এক গান পরিবেশন করে দর্শকদেরকে মুগ্ধ করেন। রাত দেড়টা পর্যন্ত দেশের স্বনামধন্য এই শিল্পীর বিভিন্ন গান পরিবেশন করে উপস্থিত দর্শকদেরকে মাতিয়ে রাখেন। গানের সাথে দর্শকরা প্রানভরে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন।
এানব সেবায় বিশেষ অবদানের জন্য ডিসট্রেস চিলড্রেন নিয়ে কর্মরত সামাজিক সংগঠন ডিসট্রেস চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল সংগঠনের কর্মকর্তা এহসান হক এমবিবিএস এর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয় ফোবানার পক্ষে থকে।
বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠানে যোগদান করেন।
সম্মেলন মঞ্চের পাশেই বই, শাড়ী-কাপড়, গয়না, খাবার, রিয়েল এস্টেট সহ বিভিন্ন স্টল বেশ জমে ওঠে। বাংলাদেশ কনস্যুলেটের মোবাইল ইউনিট বসেছে সম্মেলন কেন্দ্রে। এছাড়া রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বুথ। ফোবানার অতিথিদের জন্য সেখানে রয়েছে এফসি অ্যাকাউন্ট খোলার সুযোগ। শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি এবং দুটো ছবি হলেই যে কোন প্রবাসী এফসি অ্যাকাউন্ট খুলতে পারছেন।
৩০ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর রোববার পর্যন্ত।
বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে অনুষ্ঠানে যোগদান করেন।
সম্মেলনে সঙ্গীত পরিবেশনের জন্যে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা এসেছেন। মঞ্চে বিভিন্ন সময়ে নগর বাঊল জেমস, হায়দার হুসেইন, পার্থ বড়–য়া সহ অন্যান্যরা। নাচ, গান, ফ্যাশন শো ছাড়াও থাকছে বিভিন্ন স্টেট থেকে যাওয়া অসংখ্য শিল্পীদের উপভোগ্য পরিবেশনা।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ইটিভিনিউজ২৪.কম।
উল্লেখ্য, ২৬ বছর আগে উত্তর আমেরিকায় বাংলাদেশীদের ঐক্যের বন্ধন সুসংহত করার সংকল্পে ফোবানা (বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) এর যাত্রা শুরু হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল