মার্কিন বিজ্ঞানীদের গবেষণা : সবকিছুই অপছন্দ?
সবকিছুই অপছন্দ I কোনো বিষয় পছন্দ না হলে অনেকেই নানান নেতিবাচক শব্দ উচ্চারণ করে বিরক্তি প্রকাশ করে থাকে। তবে আশাবাদীরা সচরাচর এমনটা করে না। তারা কৌতূহল নিয়ে বিষয়টি দেখার চেষ্টা করে। কিন্তু কেউ কেউ ঢালাওভাবে সবকিছুই অপছন্দ করে। এ ধরনের প্রবণতার নেপথ্যে কী—এ নিয়ে গ্রহণযোগ্য গবেষণার নজির খুব কম। তবে নতুন এক গবেষণায় মার্কিন বিজ্ঞানীরা মানুষের চরম নেতিবাচক মনোভাবের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন। জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানুষের পছন্দ-অপছন্দ, আশাবাদ-নৈরাশ্য এবং অন্তর্মুখী-বহির্মুখী স্বভাব-বৈশিষ্ট্যের গুণগত বিশ্লেষণ করেন। তাঁরা এক হাজার ৩০০ জনের বিভিন্ন আচরণের নমুনা সংগ্রহ করেন। গবেষণায় অংশগ্রহণকারীদের সামনে সামুদ্রিক মাছ, সামুদ্রিক লবণ, টি-শার্ট ইত্যাদি অপ্রাসঙ্গিক ২০০ জিনিসের একটি তালিকা দেওয়া হয়। পরে তালিকায় জিনিসের সংখ্যা কমিয়ে ১৬-তে নামিয়ে আনা হয় এবং মোট অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে দুই হাজারে আনা হয়। এতে দেখা যায়, আশাবাদীদের অনেকে কয়েকটি জিনিস অপছন্দ করেন। আর নৈরাশ্যবাদীদের অপছন্দ অসংখ্য বিষয়ে। তবে অপছন্দের ব্যাপারটি প্রত্যেকের পারিপার্শ্বিক অবস্থার ওপর অনেকটাই নির্ভরশীল। গবেষকেরা চূড়ান্ত পর্যায়ে জানান, একজন আশাবাদী ব্যক্তিও অনেক বিষয় অপছন্দ করতে পারেন। আবার নৈরাশ্যবাদীরাও অনেক জিনিস পছন্দ করতে পারেন। সিবিএস নিউজ।প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী