Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ইউরোপীয় পুরুষের উচ্চতা বেড়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: September 2, 2013 | 11:28 PM

 

১৮৭০ সাল থেকে পরবর্তী একশ’ বছরে ইউরোপীয় পুরুষের গড় উচ্চতা প্রায় ১১ সেন্টিমিটার বেড়েছে। এটি এ অঞ্চলের স্বাস্থ্যগত উন্নতির প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল সোমবার এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন অক্সফোর্ড ইকোনমিক পেপার্স সাময়িকীতে প্রকাশ হয়েছে বলে বিবিসি জানিয়েছে। গবেষণায় ইউরোপের ১৫টি দেশের কয়েক লাখ পুরুষের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে উচ্চতা বৃদ্ধির বিষয়টি লক্ষ করা গেছে। ১৮৭১-৭৫ সময়ে ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণদের গড় উচ্চতা ছিল ১৬৭ দশমিক শূন্য পাঁচ সেন্টিমিটার (৫ ফুট ৫ ইঞ্চি)। একশ’ বছর পর ১৯৭১-৭৫ সময়ে একই বয়সী ব্রিটিশ তরুণদের গড় উচ্চতা বেড়ে ১৭৭ দশমিক তিন সাত সেন্টিমিটারে (৫ ফুট ১০ ইঞ্চি) দাঁড়িয়েছে। এক্ষেত্রে একশ’ বছরে গড় উচ্চতা বেড়েছে ১০ দশমিক ৩২ সেন্টিমিটার। গবেষণায় সাধারণ ধারণার বিপরীত পরিসংখ্যানও মিলেছে। দেখা গেছে, যুদ্ধ ও অর্থনৈতিক মন্দাবস্থার সময়ই পুরুষের উচ্চতা সবচেয়ে বেশি বেড়েছে। এটি প্রচলিত ধারণার বিপরীত চিত্র। সাধারণ ধারণায়, যুদ্ধ ও অর্থনৈতিক মন্দাবস্থার সময় দারিদ্র্য, খাবারের অভাব ও যুদ্ধের কঠিন সময়ের চাপে মানুষের উচ্চতা বৃদ্ধির বিষয়টি ধীরগতির হওয়ার কথা; কিন্তু হয়েছে তার উল্টো। বিংশ শতকের দুটি বিশ্বযুদ্ধ ও এর মাঝের বিরাট মন্দার সময়ই পুরুষের উচ্চতা বেড়েছে সবচেয়ে বেশি। এর ব্যাখ্যায় বিশেষজ্ঞরা বলেছেন, কঠিন পরিস্থিতির কারণে এই সময়গুলোতে লোকজন কম সন্তান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই খাবারে ভাগ বসানোর মানুষও কমে গেছে, যা একটি কারণ। এছাড়া পুরুষরা যুদ্ধ করতে চলে যাওয়ায় নারীরা কর্মক্ষেত্রে এগিয়ে এসেছে যা তাদের আয় বৃদ্ধি করেছে। এতে পরিবারের সামগ্রিক আয় বৃদ্ধির ফলে জীবনমান বৃদ্ধি পেয়েছে। এছাড়া সরকার থেকে দেয়া রেশন খাবারের পুষ্টিমান বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। সর্বোপরি এ সময়ে স্বাস্থ্যকর পায়খানার ব্যবহার এবং স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে উন্নত পড়াশোনার সুযোগে আগের তুলনায় স্বাস্থ্য সচেতনতা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। এ সবকিছু মিলেই উচ্চতা বৃদ্ধিতে নাটকীয় ভূমিকা রেখেছে বলে মনে করেন এসেক্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গবেষক টিম হাটন। এ গবেষণায় ইউরোপীয় দেশগুলোর প্রধানত সেনাবাহিনীর সংরক্ষিত তথ্য এবং ১৮৭০ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত জনসংখ্যা জরিপে প্রাপ্ত তথ্য ব্যবহার করা হয়েছে। নারীদের বিষয়ে ঐতিহাসিক তথ্য অপ্রতুল হওয়ায় গবেষণাটিতে নারীদের বিষয়ে আলোকপাত করা যায়নি। সূত্র : বিডিনিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV