Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

শিশুদের খেলতে দিন

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: September 3, 2013 | 5:04 PM

শিশুদের খেলতে দিনশিশুদের খেলতে দিন I খেলতে খেলতেই শিশুরা চারপাশকে জানে, উপলব্ধি করে, গুনতে শেখে, বুঝতে শেখে। শিশুর আচরণ, সামাজিক শিক্ষা ও বেড়ে ওঠার পেছনে প্রতিদিনের দলগত বা বিচ্ছিন্ন খেলাধুলার গুরুত্ব অপরিসীম।প্রথম আলো
—আর্লি চাইল্ডহুড এডুকেশনাল জার্নাল (২০০৭) বলছে, অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুরা খেলার মাধ্যমে একে অপরের অনুভূতি সম্পর্কে সচেতন হয়। নিজের অনুভূতিগুলোও নিয়ন্ত্রণ করতে শেখে।
—জার্নাল পেডিয়াট্রিকস-এর (২০০৯) মতে, যেসব শিশু স্কুলে অন্তত ১৫ মিনিটের বেশি খেলাধুলার সময় পায়, তারা অনেক উন্নত আচরণ করে ভবিষ্যতে।
—ঝগড়ার সমাধান, রাগ দমন শেখায়। দুশ্চিন্তামুক্ত থেকে সমাজে বড় হওয়ার পথ দেখায়।
—সরল ভাবনা থেকে জটিল কল্পনাশক্তি বাড়ায়। যেমন: পুতুলকে বিছানায় শুইয়ে দেওয়া (দু-তিন বছর বয়সে)
—চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া (তিন-চার বছরে) ইত্যাদি।
—তিন বছর বয়স থেকে সমন্বয়ের খেলাগুলো, যেমন: ব্লক দিয়ে টাওয়ার বানানো বিষয়টি তাকে নিয়মনীতি মেনে সব কাজে অংশগ্রহণে সামর্থ্য এনে দেয়।
—আঁকা-আঁকি, রং করার মতো খেলা শিশুকে সৃজনশীল করে।
—আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দুই বছরের বেশি বয়সী সব শিশুকে অন্তত দৈনিক এক ঘণ্টা কায়িক শ্রম হয় এমন খেলাধুলা, যেমন: দৌড়াদৌড়ি, কানামাছি, গোল্লাছুট, গাছে ওঠা, বল খেলা ইত্যাদিতে অংশ নিতে পরামর্শ দিচ্ছে। এমন খেলাধুলা ভবিষ্যৎ মুটিয়ে যাওয়া ও হূদেরাগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে।
জার্নাল পেডিয়াট্রিকস-এর মতে, বিশ্বে ৩০ শতাংশের কম স্কুলগামী শিশু দৈনিক ১৫ মিনিট খেলাধুলার সুযোগ পায়। এক-চতুর্থাংশ শিশু ঘরে টেলিভিশন দেখে সময় কাটায় বা কম্পিউটারে গেম খেলে। সহিংসতার দৃশ্য বা গেম পরবর্তী সময়ে আচরণগত সমস্যা তৈরি করার সঙ্গে সঙ্গে ওজন বৃদ্ধি ও নানা ধরনের রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাই শিশুকে খেলতে দিন, ওদের খেলতে বারণ করবেন না।  শিশু বিভাগ,
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV