যুক্তরাজ্যে হাজার অপরাধের কারণ ফেসবুক
যুক্তরাজ্যে গত এক বছরে ফেসবুকের সঙ্গে জড়িত অপরাধ সংঘটিত হয়েছে এক হাজারের বেশি। এ অপরাধের মধ্যে যৌন নিপীড়ন ও হয়রানির মতো ঘটনাও রয়েছে। যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়। যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে শিশুদের যৌন হয়রানি, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে। মার্ক জাকারবার্গের তৈরি সাইট এখন শুধু তর্ক-বিতর্কের কেন্দ্রেই সীমাবদ্ধ নেই, এ প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধ সংঘটনের ঘটনা বাড়ছে। অনেকে অপরাধ করার পর ফেসবুকে তা প্রকাশ করে গর্ব পর্যন্ত করছে। ফেসবুক কর্তৃপক্ষ এ প্রসঙ্গে জানিয়েছে, তারা সাইটটিকে যথেষ্ট নিরাপদ করতে কাজ চালিয়ে যাচ্ছে। ফেসবুকের একজন মুখপাত্র জানান, ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টিকে সবচেয়ে প্রাধান্য দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক নিপীড়ন বা হয়রানি করার কোনো প্ল্যাটফর্ম নয়, তবে দুর্ভাগ্যবশত ফেসবুকেও কিছু দুর্বৃত্ত রয়েছে।প্রথম আলো
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান