Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

কয়েদির অভাবে কারাগার বন্ধ!

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: September 10, 2013 | 10:40 AM

 

বন্দীশূন্য অবস্থায় পড়ে আছে নেদারল্যান্ডসের অনেক কারাগারবন্দীশূন্য অবস্থায় পড়ে আছে নেদারল্যান্ডসের অনেক কারাগার I কয়েদির ভারে যখন বাংলাদেশের কারাগারগুলো ন্যুব্জ, তখন উল্টো ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসে। কয়েদির অভাবে দেশটির আটটি কারাগার বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির বিচার মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে হাফিংটন পোস্ট-এর খবরে আজ মঙ্গলবার জানানো হয়েছে।
খবরে বলা হয়, এমনিতেই নেদারল্যান্ডসে অপরাধের হার অনেক কম। দেশটির কারাগারে ১৪ হাজার কয়েদি রাখার ব্যবস্থা আছে। তবে এখন বন্দী আছে ১২ হাজার।
অপরাধীর সংখ্যা আরও কমবে, এমন আশাবাদের কথা জানিয়েছেন দেশটির উপবিচারমন্ত্রী নেবাহাত আলবেরাক। কয়েদির সংখ্যা কম হওয়ার পরও অপ্রয়োজনে এই খাতে খরচের কোনো প্রয়োজনও দেখছে না সরকার।

তবে এর আগে ৬০টির বেশি সংস্থার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান দ্য ক্রিমিনাল জাস্টিস অ্যালায়েন্স (সিজেএ) কারাগারের অপ্রয়োজনীয় ব্যবহার সীমিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। কারাগারে শুধু গুরুতর ও সহিংস অপরাধীদের রাখার পক্ষে মত ছিল তাদের। এমন আহ্বানের কিছুদিন পরই সরকার এ পদক্ষেপ নিল।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ