Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আবেগ অনুভূতি আটকে রাখা ভালো নয়

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: September 10, 2013 | 4:31 PM

 

আধুনিক এই সময়কে অনেকেই বলেন চাপা হাসি আর মাপা কান্নার সময়। এখানে লোক-লৌকিকতার ভয়ে আমরা হাসি? এলেও প্রাণ খুলে হাসি না। একইভাবে লুকিয়ে রাখি কান্নার মতো অনেক আবেগ আর অনুভূতিকেও। কিন্তু প্রকৃতির এই স্বাভাবিকতা আর আবেগ-অনুভূতির স্বতস্ফূর্ত প্রকাশে বাধা সৃষ্টি যে চূড়ান্ত বিচারে আমাদের দেহমনের জন্য ভালো নয় এবার সেটাই মনে করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের হাভার্ড স্কুল অব পাবলিক হেলথ ও ইউনিভার্সিটি অব রোচেস্টারের একদল বিশেষজ্ঞ। এদের দাবি, আবেগ বা অনুভূতিকে চেপে রাখতে চাইলে বাড়ে অকালমৃত্যুর ঝুঁকি। সেই সাথে বাড়ে ক্যান্সারের মতো প্রাণঘাতি রোগের সম্ভাবনাও। সুনির্দিষ্ট তথ্য ও দীর্ঘমেয়াদি জরিপের ফলাফল বিশ্লেষণ করে এই গবেষকরা জানিয়েছেন, আবেগের অবদমনের ফলে অকালমৃত্যুর ঝুঁকি ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। আর এভাবে যারা অকালমৃত্যু বরণ করেন তাদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা স্বাভাবিকের তুলনায় শতকরা ৭০ ভাগ বেশি এবং হূদরোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শতকরা ৪৭ ভাগ পর্যন্ত বেশি। আলোচিত এই গবেষণা জরিপের অংশ হিসেবে গবেষকরা সবমিলিয়ে ৭৯৬ জন নারী ও পুরুষের সঙ্গে কথা বলেন যাদের গড় বয়স ছিল ৪৪। এক্ষেত্রে নির্ধারিত কিছু বিষয়ে প্রথমবার তথ্য সংগ্রহের ১২ বছর পর তাদের কাছে পুনরায় একই ধরনের কিছু প্রশ্ন করা হয়। এ সময় দেখা যায় যে ইতোপূর্বে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে ১১১ জনের এর মধ্যে মৃত্যু ঘটেছে এবং এদের অধিকাংশই মারা গেছেন ক্যান্সার বা হূদরোগে। উল্লেখ্য, এর আগে অপর কিছু গবেষণায় গবেষকরা আবেগ অনুভূতি দমিয়ে রাখার সাথে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা মানসিক রোগের সম্পর্কের কথা জানালেও এবারই প্রথমবারের মতো প্রাণঘাতি বিভিন্ন রোগের সাথে এই বিষয়টির সম্পর্ক নিয়ে সরাসরি তথ্য প্রকাশ করলেন গবেষকরা।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ