Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রাইমারি: ক্লিফহ্যাঙ্গারে ঝুলেছে ব্ল্যাজিও ভাগ্য

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: September 11, 2013 | 12:21 PM

নিউইয়র্ক প্রাইমারি: ক্লিফহ্যাঙ্গারে ঝুলেছে ব্ল্যাজিও ভাগ্য

মাহমুদ মেনন, শিহাবউদ্দীন কিসলু, নিউইয়র্ক: নিউইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট টপ ফেভারিট বিল ডি ব্ল্যাজিও প্রাইমারিতে সর্বোচ্চ ৪০.১৬ শতাংশ ভোট পেয়েছেন। তবে তা মোট ইলেকশন ডিস্ট্রিক্টের ৯৬.২ শতাংশের ভোট গণনার ফল। বাকি রয়েছে আরও ৩.৮ শতাংশ ডিস্ট্রিক্টের ভোটের ফল। এটা জানার আগে এখনই বলা যাচ্ছে না নির্বাচন রান অফে গড়াচ্ছে নাকি সরসরি নভেম্বরে মেয়র নির্বাচনে যাচ্ছে। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী যেই হোন না কেনো নভেম্বরে মেয়র নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হবেন রিপাবলিকান জো লোটা। প্রাইমারিতে তিনি দলের জন ক্যাটসিম্যাডিটিসকে হারিয়ে প্রার্থীতা নিশ্চিত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, বিল ব্ল্যাজিওর জন্য বিষয়টি অনেকটা ক্লিফ হ্যাঙ্গারের মতো ঝুলে রয়েছে। একটি নিশ্চয়তার কিনারে এসেও তাকে অপেক্ষা করতে হচ্ছে বাকি ৩০ হাজার ভোট গণনা পর্যন্ত। অ্যাবসেন্টি ব্যালট ডাকযোগে পৌঁছাবে, ভোট দিতে গিয়ে জটিলতায় পড়েছেন তাদের দেওয়া ভোটগুলোও বাকি রয়েছে। সেগুলো গণনা হলেই চূড়ান্ত ফল আসবে। বিশ্লেষকরা বলছেন এ অবস্থায় চূড়ান্ত ফল পেতে ১০ দিনও লেগে যেতে পারে।
এদিকে, শেষ ভোটটি গণনা হওয়ার আগে কোনো কিছুই চূড়ান্ত নয় এমন ঘোষণা দিয়ে বিল থমসন। ২৬.২৩ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও তিনি বলেছেন, কে হচ্ছেন ডেমোক্র্যাট মেয়র প্রার্থী তা জানতে নিউইয়র্কারদের আরও তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বিল ডি ব্ল্যাজিওর ৪০ শতাংশ ভোটের একেবারে কাছাকাছি থাকায় থমসন তাকে নির্বাচনের সুযোগ দিতে পারেন এমন একটি কথা তুললেও, থমসন স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এসময় তিনি নিজেই ‘আরও তিন সপ্তাহ… আরও তিন সপ্তাহ’ বলে স্লোগান দিচ্ছিলেন। 
মধ্যরাতের দিকে যে খবর আসছে তাকে বিল থমসন ভোট পুনর্গণনাও দাবি করতে পারেন। শেষ পর্যন্ত যদি প্রয়োজনীয় ৪০ শতাংশ ভোট পেয়েই ব্ল্যাজিও সরাসরি প্রার্থী হন তাহলে এই পুনর্গণনার দাবিই সামনে আনা হবে।  
বাংলাদেশি কমিউনিটিতেও এবারের নির্বাচনে ফেভারিট ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন বিল ডি ব্ল্যাজিও। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল থমসন ২৬.২৩ শতাংশ ভোট পেয়েছেন। তৃতীয় অবস্থানে ক্রিস্টিন কুইন পেয়েছেন ১৫.২৩ শতাংশ। বাংলাদেশি কমিউনিটির কিছুটা সমর্থন গেছে জন ল্যু’র পক্ষেও। তিনি পেয়েছেন ৭.১২% ভোট। এছাড়া বাকি ভোট গেছে অপর পাঁচ ডেমোক্র্যাট প্রার্থী এন্থনি উইনার, এরিক সালগেডো, র‌্যান্ডি ক্রেডিকো, নিল গ্রিম্যান্ডি ও সাল এফ অ্যালবানিসের ঝোলায়। 
অন্যদিকে, রিপাবলিকানদের মধ্যে প্রাইমারি লড়েছেন তিন জন। এদের মধ্যে জো লোটা পেয়েছেন ৫২.৩৪ শতাংশ। জন ক্যাটসিম্যাডিটিস পেয়েছেন ৪০.৭২ শতাংশ আর জর্জ ম্যাকডোনাল্ডস পেয়েছেন ৬.৭৩ শতাংশ ভোট। 
ওদিকে নিউইয়র্ক সিটি কম্প্রোটালার পদে ডেমোক্র্যাট দুই প্রাথী স্কট স্ট্রিংগার ও এলিয়ট স্পিটজারের মধ্যে ৫১.৯৮ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন স্ট্রিংগার। আর স্পিটজার পেয়েছেন ৪৮.০১ শতাংশ।
পাবলিক অ্যাডভোকেট পদে রানঅফ এড়ানো সম্ভব হচ্ছে না। এই পদে লেটিটা জেমস ৩৬.১৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দ্বীতিয় হয়েছেন ড্যানিয়েল স্কোয়াড্রন ৩৩.১ শতাংশ নিয়ে। বাংলাদেশি কমিউনিটিতে টপ ফেভারিট রেশমা সুজানি পেয়েছেন ১৪.৯৮ শতাংশ।বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV