Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

৯/১১ হামলার ১২তম বর্ষপূর্তি : সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে মার্কিন সরকার এখনো বদ্ধপরিকর

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: September 11, 2013 | 1:23 PM

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ১২তম বার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ থেকে ১২ বছর আগে, ঠিক এই দিনে, বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল পরাশক্তি যুক্তরাষ্ট্রের ভিত। বিমানের তীব্র ঠুকুনিতে তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিল মাথা উঁচু করে থাকা ১১০ তলার টুইন টাওয়ার। আক্রান্ত হয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও। এসব ঘটনায় দুই হাজার ৯৭৭ জন নিহত হয়।

৯/১১ হামলায় নিহত ব্যক্তিদের প্রতি আজ শ্রদ্ধা জানাবে তাদের স্বজন ও সর্বস্তরের মার্কিন জনগণ।

ওবামা, ফার্স্ট লেডি মিশেল ও প্রশাসনের অন্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা হোয়াইট হাউসে একটি নির্দিষ্ট সময় নীরবতা পালন করে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে পেন্টাগনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন ওবামা।

হোয়াইট হাউস জানিয়েছে, দিবসটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে মার্কিন জাতীয় নিরাপত্তা দল বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে গতকালই আলোচনা করেছেন ওবামা। তবে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি।

ওই হামলার পর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে মার্কিন সরকার এখনো বদ্ধপরিকর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV