Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

গাড়ি চুরি ঠেকাতে নতুন প্রযুক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: September 11, 2013 | 1:26 PM

চালকের মস্তিষ্কের তরঙ্গ নজরদারির মাধ্যমে গাড়ি চুরি বন্ধ করা যাবেচালকের মস্তিষ্কের তরঙ্গ নজরদারির মাধ্যমে গাড়ি চুরি বন্ধ করা যাবে I গাড়ি ছিনতাই বা চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তাই এর নিরাপত্তা নিয়ে মালিকদের কেউ কেউ দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। গাড়িতে যদি থাকে মূল্যবান সামগ্রী ও অর্থ—দুশ্চিন্তা আরও বেড়ে যায়। সেই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য গবেষকেরা আশার বাণী শুনিয়েছেন। তাঁরা গাড়ির চালকের মস্তিষ্কের তরঙ্গ নজরদারির জন্য একধরনের যন্ত্র তৈরি করেছেন, যা কিনা গাড়ি ছিনতাই বা চুরি ঠেকাতে পারবে।
জাপানের তত্তরি ইউনিভার্সিটির তড়িত প্রকৌশলী ইসাও নাকানিশি ও তাঁর সহকর্মীরা ওই যন্ত্রটি তৈরি করেন। সংশ্লিষ্ট গবেষণার ফল ইন্টারন্যাশনাল জার্নাল অব বায়োমেট্রিক্স-এর আগামী সংখ্যায় প্রকাশিত হবে। এ যন্ত্রের একটি অংশ হচ্ছে হেডগিয়ার, যাতে একটি বিশেষ সংবেদি লাগানো থাকে। গাড়ির চালক মাথায় হেডগিয়ার পরলেই তার ইইজি (ইলেকট্রোএনসেফালোগ্রাম) সংকেত বা মস্তিষ্কের তরঙ্গ অব্যাহতভাবে শনাক্ত করতে থাকবে যন্ত্রটি। আর গাড়িটি চালাতে হলে চালককে এই হেডগিয়ার পরতে হবে।
মূল্যবান সামগ্রী বা অর্থ বহনকারী বা সরকারি ট্রান্সপোর্টের গাড়ি ছিনতাই হওয়ার পরও যন্ত্রটি এর চালকের মস্তিষ্কের তরঙ্গ নির্ণয় করবে। এতে যন্ত্রটি বুঝে যাবে গাড়ির নিয়ন্ত্রণে থাকা চালক আসল চালক নন এবং গাড়িটিও স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে।
ওই যন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, স্বাভাবিকভাবে গাড়ি চালনার সময় এটি চালকের মস্তিষ্কের তরঙ্গ রেকর্ড করে রাখে। পরে গাড়ি ছিনতাইয়ের পরও এটি চালকের মস্তিষ্কের তরঙ্গ শনাক্ত করে। তবে যখনই এই তরঙ্গে গড়মিল পরিলক্ষিত হয়, তাৎক্ষণিকভাবে গাড়ি থেমে যায়।
সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, গাড়ির আসল চালকের মস্তিষ্কের তরঙ্গ বিশেষভাবে যন্ত্রে ধারণ করা থাকবে।কাজেই এ ক্ষেত্রে যন্ত্রের সঙ্গে ধোঁকাবাজির সুযোগ থাকবে না। তা ছাড়া এই যন্ত্রের মাধ্যমে মাদক বা অ্যালকোহল পানে মাতাল হওয়া চালককেও শনাক্ত করা যাবে। কারণ মাতাল অবস্থায় মানুষের মস্তিষ্কের তরঙ্গ স্বাভাবিক অবস্থায় থাকে না। লাইভসায়েন্স।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV