Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

অশ্রুসিক্ত নয়নে ৯/১১ স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: September 11, 2013 | 4:42 PM

ডেস্ক: অশ্রুসিক্ত নয়নে দুঃসহ সেই ৯/১১-এর ভয়াল মুহূর্তকে স্মরণ করলেন মার্কিনিরা। নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলা হয়। এতে মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয় ওই কেন্দ্রের জোড়া ভবন। তার ভিতর অবস্থান করা প্রায় ৩০০০ মানুষ প্রাণ হারায়। নিহত সেইসব মানুষের স্মৃতিকে স্মরণ করে গতকাল মার্কিনিরা সমবেত হন বিশ্ব বাণিজ্য কেন্দ্র যেখানে ছিল সেখানে। গতকাল ছিল এ হামলার ১২তম বার্ষিকী। শুরুতে বেল বেজে উঠে। নিহতদের নাম পড়া হয়, পালন করা হয় নীরবতা। গাওয়া হয় শান্তির গান। এটা এখর রীতিতে পরিণত হয়েছে। বিশ্ববাণিজ্য কেন্দ্রের সেই স্থানে গড়ে উঠেছে একটি স্মৃতি প্লাজা। এখানে সমবেত হন মার্কিনিরা। বিশেষ করে যারা তাদের স্বজনদের হারিয়েছেন তারা সেখানে সমবেত হয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে স্মরণসভায় যোগ দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইরেডন, হোয়াইট হাউসের স্টাফরা। পরে প্রেসিডেন্ট ওবামা বলেন, ১২ বছর আগে যে ট্র্যাজেডি ঘটেছিল তার স্মরণে আপনাদের সঙ্গে যোগ দিতে পারা সম্মানের। ওদিকে ম্যানহাটানের ক্রিস্টিনা আসেটো তার পিতা রিচার্ড অ্যান্থনি আসেটোর স্মৃতি স্মরণ করে বলেন, ‘ড্যাডি আমি তোমাকে খুব মিস করি। প্রতিদিন আমার ভাবনায় তুমি।’মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV