Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

মঙ্গলে স্থায়ী বাসিন্দা হতে চান দুই লাখ মানুষ

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: September 12, 2013 | 2:14 PM

 
মঙ্গল গ্রহের প্রথম অধিবাসী হতে আবেদন জানিয়েছেন বিশ্বের ১৪০টি দেশের ২ লাখ মানুষ। এরা পৃথিবী ছেড়ে পাকাপাকিভাবে মঙ্গলের বাসিন্দা হয়ে যেতে চান। গত সোমবার এ তথ্য জানিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান মার্স ওয়ান। লাল গ্রহ মঙ্গলে মানুষের উপনিবেশ গড়ে তোলার প্রকল্প নিয়ে নেমেছে মার্স ওয়ান। এর পেছনে আছেন নেদারল্যান্ডসের উদ্যোক্তা ব্যাস ল্যান্ডসড্রপ। ২০২২ সালের পর মঙ্গলে মানুষের এ উপনিবেশ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। মঙ্গলে স্থায়ী আবাস গড়ার লক্ষ্যে ২০২২ সাল নাগাদ পৃথিবী থেকে যাত্রা করার পরিকল্পনা করেছেন তিনি। তবে এ জন্য তার ৬ বিলিয়ন ডলার প্রয়োজন। মঙ্গলের বাসিন্দা হতে আগ্রহীদের আবেদন করার জন্য এপ্রিলে ‘মঙ্গলের বাসিন্দা হতে চান’ নামে একটি কর্মসূচি চালু করেছে মার্স ওয়ান। এ পর্যন্ত তাতে সাড়া দিয়েছে দুই লাখ মানুষ। আবেদনকারীদের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির ৪৭ হাজার মানুষ ‘মর্ত্যের স্বর্গ’ ছেড়ে চলে যেতে অজানা মঙ্গলে। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটির ২০ হাজার মানুষ ‘শাইনিং ইন্ডিয়া’ ছেড়ে চিরকালের মতো চলে যেতে চান নিষ্প্রভ মঙ্গলে। এরপর আছে উঠতি সুপার পাওয়ার চীন। জনসংখ্যার ভার একটু কমিয়ে এই দেশের ১৩ হাজার মানুষ চলে যেতে চান মঙ্গলে। ২০১৫ সালে মার্স ওয়ান চারজনের ১০টি দলকে ভবিষ্যত্ অভিযাত্রার জন্য কঠিন প্রশিক্ষণ দেয়া শুরু করবে। এদের মধ্যে একটি দল ২০২৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের জন্য মঙ্গলের উদ্দেশে যাত্রা করবে। সাত মাসে গন্তব্যে পৌঁছবে তারা। নাসাসহ বিভিন্ন মহাকাশ সংস্থা ল্যান্ডসড্রপের পরিকল্পনায় সন্দেহ প্রকাশ করেছে।
সংস্থাগুলোর অভিমত, মঙ্গলে মানুষের উপনিবেশ গড়ে তোলার মতো প্রয়োজনীয় প্রযুক্তি নেই।আমার দেশ 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV