শিখ মন্দিরে যাবেন না ওবামা

এএফপি: ভারত সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শিখ মন্দির পরিদর্শন করতে যাবেন না। সেখানে গেলে তিনি যে মুসলিম বলে অপপ্রচার রয়েছে তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত শিখদের স্বর্ণমন্দির পরিদর্শনের সময় মাথায় রুমাল পরার রেওয়াজ রয়েছে। আর তা মুসলমানদের টুপির মতো দেখাবে বিধায় তিনি আগেভাগে ওই কর্মসূচি বাতিল করে দিয়েছেন।
আগামী মাসের প্রথম দিকে বারাক ওবামা তিন দিনের সফরে ভারত আসবেন। শিখ মন্দিরে না যাওয়া নিয়ে নয়াদিলি্লর এক কূটনীতিক জানান, ‘রুমাল পরার ইস্যুসহ আরও কিছু সমস্যার কারণে ওই কর্মসূচি বাতিল করা হয়েছে।’ এদিকে কর্মসূচি বাতিল হওয়ায় শিখরা হতাশ হয়েছেন। স্বর্ণমন্দির ব্যবস্থাপনা ট্রাস্টের কর্মকর্তা গুরুবচন সিং বলেন, ‘আমরা প্রত্যাশা করি লোকজন মন্দিরে টুপি পরে প্রবেশ করুক। ওবামাকে শুধু ছোট একটা টুপি পরলেই চলত।’
প্রসঙ্গত, ওবামা খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তার নামের মধ্যে হুসেইন শব্দটি যুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল দলগুলো তাকে মুসলমান হিসেবে অভিযুক্ত করে আসছে।
গত আগস্টে টাইম ম্যাগাজিনের এক জরিপে দেখা যায়, উত্তরদাতা ২৪ শতাংশ মার্কিন নাগরিক তাকে ভুল করে মুসলিম মনে করেছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি