Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি আনোয়ার হোসেন আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: September 13, 2013 | 12:43 PM

জনপ্রিয় অভিনেতা, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। স্কয়ার হাসপাতালের চিকিৎক ডা. মির্জা নাজিমুদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। কিংবদন্তি ও জনপ্রিয় এই অভিনেতা অসুস্থতা নিয়ে গত ১৮ অগাস্ট হাসপাতালে ভর্তি হন।

আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর বাবার নাম নজির হোসেন ও মায়ের নাম সাঈদা খাতুন। তিনি ছিলেন তাঁর বাবা-মায়ের তৃতীয় সন্তান। ১৯৫৮ সালে ‘তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।
২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।
তার জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কাঁচের দেয়াল (১৯৬৩), বন্ধন (১৯৬৪), নবাব সিরাজউদ্দৌল্লাহ (১৯৬৭), জীবন থেকে নেয়া (১৯৭০), রংবাজ (১৯৭৩), ধীরে বহে মেঘনা (১৯৭৩), রুপালী সৈকতে (১৯৭৭), নয়নমণি (১৯৭৭), নাগর দোলা (১৯৭৮), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সূর্য সংগ্রাম (১৯৭৯) ইত্যাদি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে অভিনেতা আনোয়ার হোসেনকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। সেখানে তিনি শিল্পী আনোয়ার হোসেনের চিকিত্সার জন্য তাঁর আত্মীয়-স্বজনের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী আনোয়ার হোসেনের চিকিত্সার খোঁজখবর নেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV