Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

হাস্যকর আবিষ্কারের জন্য ‘নোবেল’

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: September 13, 2013 | 10:54 PM

 

ইগ নোবেল ২০১৩ইগ নোবেল ২০১৩ I মাতালদের কাছে নিজেকে সুন্দর মনে হয়, পেঁয়াজে থাকা এনজাইমের কারণে চোখ থেকে জল গড়ায়, গরু উঠে দাঁড়ালে আবার কখন শুয়ে পড়বে তার নিশ্চয়তা নেই—এমনই মজার আর হাস্যকর বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের পুরস্কার ‘ইগ নোবেল’ ঘোষণা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর এ পুরস্কার দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক হাস্যরসাত্মক বিজ্ঞান সাময়িকী ‘অ্যানালস অব ইমপ্রোবেবল রিসার্চ’ ১৯৯১ সাল থেকে নোবেল পুরস্কারের আগে দিয়ে আসছে মজার এই ইগ নোবেল। এটি মূলত নোবেল পুরস্কারের প্যারোডি। তবে নোবেলকে হেয় করা তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য, এ পুরস্কারের মাধ্যমে এমন সব বৈজ্ঞানিক গবেষণাকে স্বীকৃতি দেওয়া, যেগুলো ‘আগে মানুষকে হাসায়, পরে ভাবায়’। ইগ নোবেল ২০১৩ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গতবারের সত্যিকারের নোবেল বিজয়ীরা। এবারের ২৩তম ইগ নোবেলের আসর বসেছিল বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।

ইগ নোবেল ২০১৩

এ বছরের বিজয়ীদের মধ্যে শান্তিতে ইগ নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জনসম্মুখে হাততালি দেওয়া অবৈধ ঘোষণা করার জন্য প্রেসিডেন্ট এই ‘সম্মান’ পেয়েছেন। আর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরস্কারটি দেওয়া হয়েছে একটি হাত নেই এমন এক ব্যক্তিকেই হাততালি দেওয়ার অপরাধে গ্রেপ্তার করায়।

এ বছর নিরাপদ প্রকৌশলের জন্য ইগ নোবেল পেয়েছেন মার্কিন গবেষক গুস্তানো পিজো। তিনি প্লেন ছিনতাইকারীদের ধরে প্যাকেটবন্দী করে প্যারাস্যুটের সাহায্যে পুলিশের কাছে পাঠিয়ে দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করায় এ পুরস্কার পেয়েছেন।

যুক্তরাজ্য, কানাডা ও নেদারল্যান্ডের একদল বিজ্ঞানী যৌথভাবে সম্ভাব্যতার বিবেচনা করায় ইগ নোবেল পাচ্ছেন। তাঁরা পর্যবেক্ষণ করে দেখেছেন, দীর্ঘক্ষণ শুয়ে থাকা গরু কখন উঠে দাঁড়াতে পারে, আর উঠে দাঁড়ালে আবার শুয়ে পড়ার বিষয়টি কতক্ষণে ঘটতে পারে, তা অনিশ্চিত। তাঁদের এই গবেষণা এনে দিচ্ছে ইগ নোবেল।

এ বছর পদার্থবিদ্যায় ইগ নোবেল পাওয়া গবেষকেরা আবিষ্কার করেছেন, চাঁদে পুকুর ও মানুষ থাকলে সেই পুকুরের পৃষ্ঠে তারা সমানতালে দৌড়াতে সক্ষম হতো।

এ বছর জীববিদ্যা ও জ্যোতির্বিদ্যায় যৌথ পুরস্কার গেছে সুইডেন, অস্ট্রেলিয়া, জার্মানি ও যুক্তরাজ্যের গবেষকদের হাতে। তাঁরা আবিষ্কার করেছেন, গুবরে পোকা যদি পথ হারিয়ে ফেলে, তবে তারা জাহাজের নাবিকের মতো ছায়াপথের দিকে তাকিয়ে আবার সঠিক পথে ফিরে আসতে পারে।

মাতালদের কাছে নিজেকে সবচেয়ে সুন্দর মনে হয়—এ গবেষণা করে এ বছর মনস্তত্ত্ববিদ্যায় ইগ নোবেল পেয়েছেন গবেষকেরা। পেঁয়াজ কাটলে কেন চোখ দিয়ে জল ঝরে—সেটাই আবিষ্কার করে জাপানের গবেষকেরা ইগ নোবেল পেলেন।

মানুষের হজমশক্তি পুরোনো যুগের ক্ষুদ্র প্রাণীর হাড় হজম করতে পারে কি না, তা নিয়ে গবেষণা করায় প্রত্নতত্ত্বের ইগ নোবেল গেছে যুক্তরাষ্ট্রের গবেষকদের হাতে।প্রথম আলো 

ইগ নোবেলের বিস্তারিত তথ্য জানার লিংক

http://www.improbable.com/ig/winners/#ig2013

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ