ম্যামথ বিলুপ্তির আসল রহস্য…
ডেস্ক: প্রকাণ্ড লোমশ হাতি বা ম্যামথের বিলুপ্তির পেছনে অন্য কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা। এতদিন মনে করা হতো মানুষের কারণেই ম্যামথের বংশ অবলুপ্ত হয়েছিল। শিকারি নয় বরং মূলত জলবায়ু পরিবর্তনই সে জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা। বিলুপ্ত এ প্রাণীটির দেহাবশেষের ডিএনএ বিশ্লেষণের পর দেখা গেছে, প্রকৃতপক্ষে আরও বহু বছর আগেই বিশ্বের জলবায়ু পরিবর্তনে ম্যামথ হারিয়ে যায় কালের গর্ভে। ইউরোপে ম্যামথদের একটি বিরাট অংশের খোঁজ পাওয়া যায়। গবেষকরা ধারণা করছেন, আজ থেকে প্রায় ৩০ হাজার বছর আগেই সেখান থেকে বিলুপ্ত হয়ে যায় ম্যামথের বংশ। প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি’তে এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে। বেশির ভাগ গবেষকই এতদিন মনে করতেন, বহু সংখ্যায় থাকা প্রকাণ্ড এ হাতিগুলো ছিল ভীষণ কষ্টসহিষ্ণু ও শক্তিশালী। অর্থাৎ, সে অর্থে জলবায়ু পরিবর্তনেও মানিয়ে নিতে সক্ষম ছিল এ প্রজাতির হাতি। কিন্তু, সুইডিশ মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি’র প্রধান গবেষক ডক্টর লাভ ড্যালেন বলছেন অন্য কথা। বেশ সক্রিয় এ প্রাণীটি বিভিন্ন অঞ্চল থেকে বিলুপ্ত, বংশ বিস্তার ও স্থানান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে একপর্যায়ে বিলুপ্ত হয়ে যায়। গবেষকরা বলছেন, পৃথিবী কিছুটা সময়ের জন্য উষ্ণ হয়ে ওঠায় প্রায় ১ লাখ ২০ হাজার বছর আগে থেকে ম্যামথের বিলুপ্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। সে সময়ই লাখ লাখ ম্যামথের সংখ্যা নেমে আসে বেশ কয়েক হাজারে। তবে, পৃথিবী আবারও যখন আরেকটি বরফ যুগে প্রবেশ করলো তখন ধীরে ধীরে ম্যামথ আবারও বংশ বিস্তার করে আগের সংখ্যায় ফিরে এলো। কিন্তু, ২০ হাজার বছর আগে বরফ যুগের ক্রান্তিকালে সর্বশেষ বিলুপ্তি প্রক্রিয়া শুরু হয়। আগে ধারণা করা হতো, ১৪ হাজার বছর আগে পৃথিবী যখন আবার উষ্ণ হতে শুরু করে তখনই পৃথিবী থেকে পুরোপুরি হারিয়ে যায় ম্যামথ।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী