শিশুর উচ্চতা নিয়ে চিন্তিত?
শিশুর উচ্চতাবামনাকৃতি শিশু বা মানুষকে একসময় সার্কাসে বা সিনেমায় ব্যবহার করে ঠাট্টাতামাশা করা হতো। শৈশব ও কৈশোরে গ্রোথ হরমোনের অভাবে সাধারণত একজন মানুষ বামন হয়।
কেন হয় বামন?
একজন মানুষের উচ্চতা কেমন হবে তা তার পারিবারিক ও আঞ্চলিক ইতিহাসের ওপর অনেকটাই নির্ভর করে। শিশু বয়সে অপুষ্টি ও দীর্ঘমেয়াদি রোগ, যেমন: কিডনির সমস্যা, বদহজম বা থাইরয়েডের সমস্যা ইত্যাদি উচ্চতা কম হওয়ার গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু মাতৃগর্ভ থেকে শুরু করে শৈশব-কৈশোর অবধি শারীরিক বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রোথ হরমোন। এটি দেহের প্রতিটি অস্থি, তরুণাস্থি ও কলাসমূহের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে।
চিকিৎসা আছে?
বর্তমানে কৃত্রিম গ্রোথ হরমোন সোমাট্রপিন বা নরডিট্রোপিন দিয়ে চিকিৎসা করা হচ্ছে। যে কয়েকটি সমস্যায় গ্রোথ হরমোন থেরাপি ব্যবহূত হয় তা হলো: ১. বৃদ্ধি বাধাগ্রস্ত শিশু, ২. টার্নার সিনড্রোম. ৩. কম ওজন ও ছোট আকার নিয়ে ভূমিষ্ঠ শিশু এবং ৪. কিডনি জটিলতায় আক্রান্ত হওয়ার কারণে যাদের বৃদ্ধি বাধাগ্রস্ত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৮ থেকে ২১ বছর বয়স পর্যন্ত প্রতিদিন রাতে নির্দিষ্ট মাত্রার গ্রোথ হরমোন ইনজেকশন দেওয়া হয়। lহরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল।প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








