মার্কিন গবেষণার তথ্য : নাক ডাকায় সৌন্দর্যহানি!
ঘুমের মধ্যে নাক ডাকার অভ্যাস রয়েছে, এমন মানুষের কাছাকাছি ঘুমানোর যন্ত্রণার আসল রূপ কেবল ভুক্তভোগীরাই জানেন। তবে নাক ডাকার সমস্যায় আক্রান্ত ব্যক্তিও বিব্রত থাকেন এবং এক ধরনের দুশ্চিন্তায় আক্রান্ত হন। এ ছাড়া ঘুমের সময় তাঁর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ব্যাহত হয়। এসব কারণে তাঁর চোখ-মুখ বসে গিয়ে চেহারার স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। নাক ডাকা সমস্যায় আক্রান্ত ২০ জন মধ্যবয়স্ক ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি অব হেলথ সিস্টেম এবং মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকেরা জরিপ চালান। ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন সাময়িকীতে এসংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে গবেষকেরা বলছেন, ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসের বিঘ্ন ঘটার কারণেই মানুষ নাক ডাকে। চিকিৎসার পরিভাষায় সমস্যাটির নাম স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া দূর করতে গবেষকেরা সিপিএপি নামের একটি পদ্ধতি ব্যবহার করা হয়। ওই ২০ জন রোগীর চিকিৎসা গ্রহণের আগের ও পরের চেহারার ছবির মধ্যে তুলনা করে দেখা যায়, চিকিৎসার পর দুই-তৃতীয়াংশ রোগীর চেহারাই আকর্ষণীয় হয়েছে। প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী