নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে ৯/১১-এর ১২তম বার্ষিকী পালন
YouTube : Bangladeshi American Community
Council BACC NY 9 11 Memorial
: http://youtu.be/roboM0J1xgQ http://ww
w.youtube.com/watch?
v=roboM0J1xgQ&feature=youtu.be
ইউএসএ নিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে ৯/১১-এর হামলার ১২তম বার্ষিকী পালিত হয়েছে। ৯/১১-এর ভয়াল মুহূর্তকে স্মরণ করলেন বাংলাদেশী আমেরিকানরা। হামলার ১২তম বার্ষিকী উপলক্ষে ১৫ সেপ্টেম্বর ব্রঙ্কসের বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজন করা হয় স্মরণসভার। নিহত সেইসব মানুষের স্মৃতিকে স্মরণ করে পালন করা হয় নীরবতা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মো: এন মজুমদারের সভাপতিতে¦ এবং সাধারণ সম্পাদক নজরুল হকের সঞ্চালনায় এ স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে ডেমোক্রেটদলীয় পাবলিক এডভোকেট পদপ্রার্থী ড্যানিয়েল স্কোয়াডরন, কমিউনিটি এক্টিভিস্ট আবু শাকুর, আবদুল গাফফার খসরু, সাখাওয়াত আলী, বাংলাদেশ কালচারাল একাডেমীর সাধারণ সম্পাদক নাসরীন আহমেদ, মূলধারার রাজনীতিক জাকির খান, হারুনা আক্তার রোজী, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি ইউএসএ’র সভাপতি এডভোকেট কায়্যূম চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মঞ্জুর চৌধুরী জগলু, নূর উদ্দিন, আবদুর রউফ, ফিজার ফজিলাতুন সহ মূলধারার ও কমিউনিটির আরো অনেকে।
উল্লেখ্য, নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলা হয়। এতে মুহূর্তের মধ্যে বিধ্বস্থ হয় ওই কেন্দ্রের জোড়া ভবন। তার ভিতর অবস্থান করা ২ হাজার ৯৭৭ জন মানুষ প্রাণ হারায়।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান