Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

চেহারায় তারুণ্য বনাম দীর্ঘায়ু

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: September 16, 2013 | 2:50 PM

 

হয়তো বহুদিন আগেই বয়স ত্রিশ বা চল্লিশের কোটা পেরিয়েছে। কিন্তু এখনো আপনার চেহারা দেখে তার বিন্দু বিসর্গ বুঝবার ক্ষমতা নেই কারও। এমনকি কখনো কখনো এরকম কমবয়সী দেখানোর কারণে হয়তো বিব্রতও হতে হয় আপনাকে। তবে বন্ধু কিংবা পরিবারের অন্যদের কাছে বয়সের তুলনায় কম কিংবা শিশু, কিশোর ও তরুণসুলভ চেহারার জন্য আপনি যতোই হাসি-ঠাট্টা কিংবা ঈর্ষার পাত্র হন না কেন একটা দিক দিয়ে কিন্তু আপনি অনেকটাই নিরাপদ বলে মনে করছেন গবেষকরা। আর তাহলো অন্য সবার চাইতে তুলনামূলক দেরিতে মৃত্যুর বিষয়টি। জন্ম বা মৃত্যুর মতো বিষয়গুলো নিয়ে সুনিশ্চিত কোনো ভবিষ্যদ্বানী করা সম্ভব নয়-এই সত্যটিকে মেনে নেবার পরও একদল ড্যানিশ গবেষক মানুষের চেহারায় বয়সের ছাপ না পড়ার সাথে বেশিদিন বাঁচার একটি সম্পর্ক খুঁজে বের করেছেন। সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের এই গবেষকদের দাবি, রোগ-শোক কিংবা দুর্ঘটনার মতো বিষয়গুলোকে পাশ কাটিয়ে চিন্তা করলে বয়সের ছাপ না পড়া মানুষেরাই গড়পরতা বেশি দীর্ঘায়ু হন। সাড়া জাগানো এই গবেষণার অংশ হিসেবে গবেষকরা সর্বমোট ৩৮৭ জোড়া জমজ মানুষের ওপর দীর্ঘ সাত বছর সময় নিয়ে গবেষণা পরিচালনা করেন। এতে দেখা যায় একই মায়ের গর্ভে প্রায় একই ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মানো সত্ত্বেও চেহারায় বয়সের ছাপ বুঝা যায় এমন ব্যক্তিটি তুলনামূলক তরুণ দেখতে জমজটির আগে মারা গেছেন। এর কারণ হিসেবে গবেষকরা একদিকে যেমন জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির সাথে তার চেহারায় বয়সের ছাপ পড়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন তেমনি তারা ব্যক্তির ডিএনএগত বৈশিষ্ট্যের সম্ভাব্য প্রভাবের কথাও আলোচনা করেছেন। তারা জানান, অতিমাত্রায় চিন্তা করা ও চ্যালেঞ্জিং জীবনযাপনের কারণে একদিকে যেমন মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে অন্যদিকে তা কমিয়ে দেয় মানুষের গড় আয়ুও। আবার মানবদেহের কোষের বৃদ্ধি সাথে টেলোমেয়ার নামে ডিএনএ’র যে অংশটি থাকে তার দৈর্ঘ্যের ওপরও চেহারায় বয়সের ছাপ পড়া না পড়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করে। এ প্রেক্ষাপটে যার টেলোমেয়ার যত ছোট হয় তার চেহারায় বয়সের ছাপ তত বেশি পড়ে এবং একই সাথে শরীরে দেখা দেয় বিভিন্ন রোগও। আর দীর্ঘমেয়াদে এইসব রোগের সংক্রমণই তারতম্য ঘটাতে পারে মানুষের গড় আয়ুতে।ইত্তেফাক 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV