টাইম স্কয়ারের বোমা হামলাকারীকে অর্থায়ন করেছে পাকিস্তানি তালেবান
পিটিআই: নিউইয়র্কের টাইম স্কয়ারে বোমা হামলা পরিকল্পনার জন্য সন্ত্রাসী ফয়সাল শাহজেদকে ৪৩ হাজার ডলার দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান সন্ত্রাসীরা। রাওয়ালপিন্ডি ভিত্তিক সন্ত্রাসবাদবিরোধী আদালতে সোমবার পুলিশের জমা দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হানবাল আক্তার, মোহাম্মদ শোয়েব মুঘল ও মোহাম্মদ শহিদ হোসাইনের গ্রেফতার হওয়ার ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়। এতে শাহজেদের সঙ্গে ওই তিনজনের যোগাযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।
অপরাধ কার্যপ্রণালী আইনের ১৬৪নং ধারায় অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেন বলে তদন্তকারীরা জানান। এ সময় বিচার বিভাগের ম্যাজিস্ট্রেটের সামনে তারা হামলার জন্য শাহজেদকে ৪৩ হাজার মার্কিন ডলার দেয়ার অভিযোগ স্বীকার করে নেন।
একই সঙ্গে শাহজেদসহ আরও তিন হামলাকারীকে মুঘল এক সপ্তাহের জন্য তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন হাতে পাওয়ার পর সন্ত্রাসবাদবিরোধী আদালতের বিচারক মালিক মোহাম্মদ আকরাম আওয়ান ২৬ অক্টোবর পর্যন্ত মামলাটি স্থগিত করেন।
এদিকে গত মাসে ইসলামাবাদের হাইওয়ে থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। এ সময় তারা একটি গাড়িতে ভ্রমণ করছিলেন।
একই সঙ্গে গাড়িতে ল্যাপটপ এবং সংসদ ভবনসহ ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ভবনের ম্যাপ পাওয়া যায় বলেও পুলিশ দাবি করে।
পাকিস্তান ও পাকিস্তানের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ও এতে উত্সাহ দেয়ার জন্য তাদের দোষী সাব্যস্ত করার দাবি জানায় তদন্তকারীরা। তবে শেষ পর্যন্ত মে মাসে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা আক্তার, মুঘল ও হোসাইনকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর গত মাসে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।
এদিকে গত মাসে পাকিস্তানের সাবেক এয়ার ভাইস মার্শালের ছেলে শাহজেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন আদালত।

সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature