নিউইয়র্কে ফুটবল লিগে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন
প্রবাসে ফুটবল লিগ আয়োজন করে প্রতিবছর খেলায় মেতে ওঠে বাংলাদেশি তরুণেরা। বয়োঃবৃদ্ধরাও যোগ দেন এই আনন্দে। এবছর লিগের প্রধান পৃষ্ঠপোষক ছিল আবদীন ব্রাদার্স। নিউইয়র্কের এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে প্রায় তিন মাস ধরে চলে এই লিগ। ফাইনাল ম্যাচে মাঠে উপচেপড়া ভিড় ছিল প্রবাসী বাংলাদেশিদের।
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক কোচ আব্দুস সালাম ফাইনালের উদ্বোধন করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রীড়াবিদ ও সাপ্তাহিক ঠিকানার সিইও সাঈদ-উর রব, ফারুক আহমেদ, পৃষ্ঠপোষক এটর্নি পেরি ডি সিলভার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুননাহার খাঁন মিতা প্রমুখ।
ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে ২৪ মিনিটে প্রথম গোল করেন খায়ের। ২৮ মিনিটে ব্যবধান ২-০ করেন ইমরান। ৪০ মিনিটে কর্ণার কিক থেকে পাওয়া বল জালে জড়াতে সময় নেননি খায়ের। এর মধ্যে আইসাবও সুযোগ পেয়েছিল। কিন্তু এর কোনোটিই কাজে লাগাতে পারেননি দলটি। দ্বিতীয়ার্ধে আবারও সংঘবদ্ধ আক্রমণ চালায় ব্রঙ্কস ইউনাইটেড। এই অর্ধের ১৬ মিনিটে আইসাবের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে কফিল দলের চতুর্থ গোল করেন। আইসাবের পক্ষে সান্ত্বনার গোলটি করেন আবু।
লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ব্রঙ্কস ইউনাইটেডের কফিল। এমভিপি’র পুরস্কার পান ব্রঙ্কস ইউনাইটেডের কায়সার। লিগে ১১টি করে গোলের সুবাদে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ব্রাদার্স এলান্সের আশরাফ ও আইসাবের মিলাদ। সেরা ডিফেন্ডারের পুরস্কার লাভ করেন ব্রঙ্কস ইউনাইটেডের খায়ের।
ব্রঙ্কস ইউনাইটেড: মিনহা, রাজু, কফিল, হাসান, ইমরান, রাসেল, পিপলু, পাপ্পু, খায়ের, সামি। অতিরিক্ত: জামি, সামি, দেলোয়ার ও মাহিদ।
আইসাব: পারভেজ, সৈকত, আবু, জাকির, রহমান, অভি, শাকিল, রুবেল, ওমর, রনি, রাব্বি। অতিরিক্ত: সাব্বির, আরেফীন, ইমন, হাসান, সামিউল, মহিতুল ও মিলার।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes