Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

গিনিসকে উচ্চতা দিতে যুক্তরাষ্ট্রে ২৫ ইঞ্চির জ্যোতি

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: September 16, 2013 | 6:48 PM

অনলাইন ডেস্ক: 

গিনিসকে উচ্চতা দিতে যুক্তরাষ্ট্রে ২৫ ইঞ্চির জ্যোতিউচ্চতা প্রায় ২৫ ইঞ্চি। ওজন পাঁচ কেজি। স্বাভাবিক নিয়মে এই বর্ণনা হওয়া উচিত বছর দুয়েকেরও ছোট কোনও বাচ্চার। কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে, তিনি ১৯ বছরের জ্যোতি আমগে। বিশ্বের সবচেয়ে বেঁটে মহিলা। নাম রয়েছে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডেও। ছোট্ট চোখে বড় বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন সত্যি করতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেন নাগপুরের জ্যোতি আমগে।

তার উচ্চতা এখনও এক ফুট হয়নি। বিশ্বে তিনিই সবচেয়ে বেঁটে। সেই জ্যোতি নিউইয়র্কের সবচেয়ে লম্বা বহুতল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে। ৮৭ তলায় উঠলেন। সঙ্গে  গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড ২০১৪ কপি। এই বইয়ের প্রচারেই ওবামার দেশে পৌঁছেছেন তিনি।

জন্মের সময় থেকে অ্যাকোন্ড্রোপ্লাসিয়া নামে এক রোগে আক্রান্ত জ্যোতির বেড়ে ওঠার আর কোনও আশা নেই। তবে তা নিয়ে কোনও রাগ-দুঃখ-অভিমান নেই ১৯ বছরের এই তরুণীর। জীবনটাকে হাসিখুশি কাটাতেই ভালবাসেন। ইচ্ছে রয়েছে হলিউডে পাড়ি জমানোরও।বাংলাদেশ প্রতিদিন

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV