Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

সহজেই বুদ্ধিকে ধারালো করার ৫ উপায়

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: September 16, 2013 | 7:01 PM

image_104_13699নিয়মিত ব্যায়াম I ব্যায়াম কি শুধু শরীরের ওজন কমানোর জন্য? নাহ, মোটেই নয়। ব্যায়াম করলে আপনার ওজন কমার পাশাপাশি ব্রেইনের কার্যক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি পাবে। ব্যায়াম মস্তিস্কের রক্ত চলাচল বাড়ায় ও স্নায়ুগুলোকে সক্রিয় রাখে। ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হয়।

বোকা বাক্সে বন্দি থাকবেন না

সারা দিনে কয়েক ঘণ্টা টেলিভিশনের পর্দায় চোখ আটকে রাখেন না, এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আমরা আমাদের অনেকখানি মূল্যবান সময় এই টেলিভিশন দেখে নষ্ট করি। টেলিভিশনে আসক্তি পরিহার করে বরং সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন। পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করুন, বন্ধুদের সাথে নতুন অভিজ্ঞতায় সামিল হন, এমন কিছু করুন যাতে চিন্তা করতে হয়। এতে আপনার বুদ্ধি শানিত হবে।
বই পড়ুন

বুদ্ধিতে ধার দিতে বই পড়ার বিকল্প নেই। বই, পত্রিকা, ম্যাগাজিন, ফিকশন, নন-ফিকশন যে কোন কিছুই পড়তে পারেন। রাস্তায় জ্যামে সময় নষ্ট না করে বই পড়ুন। অথবা ঘুমাতে যাওয়ার আগেও কিছুক্ষণ করে বই পড়তে পারেন। নিয়মিত বইপত্র পড়লে আপনার বুদ্ধির বিকাশের পাশাপাশি দ্রুত পড়া ও বোঝার অভ্যাস হবে।

পাজল প্র্যাকটিস করুন

দাবা, সুডোকু, ক্রস ওয়ার্ডস ও পাজল সমাধান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে ও মস্তিষ্ক সচল থাকে। এইসব গেম আপনি চাইলে আপনার মোবাইলেই রাখতে পারেন। তাহলে অবসর সময়ে খেলার ছলে বুদ্ধিকে ধারালো করে নিতে পারবেন।
ঘুম

রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবেন ও ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চেষ্টা করবেন। প্রতিদিন অন্তত ৭/৮ ঘন্টা ঘুম প্রয়োজন। এর কম ঘুম হলে ব্রেইন কাজ করতে চায় না। ঘুম সল্পতার কারণে সহজে কোনো কিছু বোঝার ক্ষমতা বা উপস্থিত বুদ্ধি কমে যায়। তাই পরিমিত ঘুমালে বুদ্ধি শানিত হয়।

মানুষের বুদ্ধিমত্তা বা আইকিউ অবশ্যই উঁচু মানের বৈশিষ্ট্য। একটু চেষ্টা করলেই বুদ্ধিতে ধার দিয়ে নেয়া যায়। নিয়মিত ব্রেইন ওয়ার্ক ও ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে ও স্নায়ু গুলো সচল থাকে। তাই গৎবাঁধা লাইফস্টাইল থেকে বের হয়ে নতুন নতুন সৃষ্টিশীল কাজ করে আপনার বুদ্ধিমত্তাকে আরেকটু ধারালো করে নিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV