পুরুষরা মার্জিত নারীদের পছন্দ করেন কেন?
ডেস্ক: পুরুষরা রুচিশীল বা মার্জিত নারীদের পছন্দ করেন। এর পেছনে যুক্তিযুক্ত কারণও রয়েছে। তারা কল্পনায় ও বাস্তব জীবনে এমন একজন আকর্ষণীয় রাজকন্যাকে খোঁজেন, যার মধ্যে বেশ কিছু গুণাবলীর সমন্বয় রয়েছে। শুধু সুন্দর মুখ দিয়ে তো আর সংসার চলবে না। একই সঙ্গে প্রয়োজন এমন একজন, যার মধ্যে চমৎকার ব্যক্তিত্ব রয়েছে। নারীর আকর্ষণীয় ব্যক্তিত্বের পাশাপাশি রূপ-লাবণ্যের মাধুর্য যে কোন পুরুষকেই বিমোহিত করে। এটা কোন পুরুষ যদি অস্বীকার করেন, সেটা হয়তো শুধু তার মুখের কথা। অন্তরের কথা নয়। তবে, সৌন্দর্যটা অবশ্যই মুখ্য বিষয় নয়। পুুরুষরা চান এমন একজন নারীর সঙ্গে জীবন কাটাতে যিনি তার পরিবারের দায়িত্ব খুব বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করতে পারবেন, সন্তানদের সুশিক্ষিত করে মানুষ করে তুলবেন, সহজ-সাবলীল, চটপটে, স্বতঃস্ফূর্ত ও মানসিকভাবে দৃঢ়চেতা হবেন। বিয়ের জন্য এমন একজনকেই খুঁজে বেড়ান পুরুষরা। আর জীবনে বাকি যা চাহিদা একজন নারীর রয়েছে, পুরুষদের চাওয়াটা কিন্তু তার চেয়ে খুব বেশি ব্যতিক্রম নয়। তারাও সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য ও স্থিতিশীলতা কামনা করেন। নিশ্চয়ই তারা অমার্জিত, আনাড়ি বা অপ্রতিভ নারীকে নিজের জীবনসঙ্গিনী করতে চাইবেন না। তাই সেখানে শুধু সৌন্দর্য একজন পুরুষকে গলাতে পারবে না। চরিত্রের মাধুর্য ও আচার-ব্যবহারে ভদ্রতা সহজেই চোখে পড়ার মতো গুণ। শুধু সুন্দরের পেছনে যে পুরুষরা ছুটে বেড়ান, তাদের শেষটা সুখের হয় না। পরিবার থেকে সুশিক্ষা লাভের পাশাপাশি নারীর উচিত নিজের ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করা। কোন মেয়েকে পছন্দ হলো। বাড়িতে নিয়ে গেলেন। সব শিখিয়ে দিলেন কাকে কিভাবে ম্যানেজ করতে হবে। কিন্তু, এভাবে তো সংসার চলবে না। সেটা সারা জীবনের ব্যাপার।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী