Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

সাবান ভয়ংকর!

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: September 18, 2013 | 1:28 PM

 

হয়তো দুপুর কিংবা রাতের খাবারটা আজ রেস্তোরাঁতেই সারতে হবে আপনার। আর তাই পছন্দসই কোনো একটা রেস্তোরাঁয় ঢুকে কোনো একটা খাবারের অর্ডার দিয়ে প্রথমেই আপনি লেগে গেলেন হাত পরিষ্কার করতে। একইভাবে রেস্তোরাঁর কলের পাশে রাখা সাবানটির সাথে আপনার পুনরায় দেখা হলো খাবার পরেও। কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গোজো ইন্ডাস্ট্রিজ নামের হাত পরিষ্কারক তরল প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠান ও খ্যাতনামা অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে তথ্য আবিষ্কার করেছেন তাতে করে জেনে বুঝে ভবিষ্যতে এমনটা আর করা উচিত হবে কি না তা ভাববার বিষয়। ঢালাওভাবে সব রেস্তোরাঁকে দায়ী না করলেও অধিকাংশ রেস্তোরাঁ বা শৌচাগারে সাধারণ মানুষের ব্যবহার করা এসব সাবানে যে টয়লেটের পানির চাইতেই বেশি জীবাণু থাকতে পারে সেকথা বেশ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন এই গবেষকরা। তাদের দাবি, এ ধরনের বহু মানুষের ব্যবহার করা সাবানে হাতের জীবাণু দূর তো হয়ই না, বরং উল্টো হাত ধোওয়ার পর হাতে জীবাণুর উপস্থিতি আরও বেড়ে যায়। এমনকি এ ধরনের সাবান দিয়ে হাত ধোওয়ার আগে ও পরে হাতে উপস্থিত গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার পরিমাণ শতকরা ২৫ ভাগ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন গবেষকরা। আলোচিত এই গবেষণার জন্য গোজো ইন্ডাস্ট্রিজের স্বেচ্ছাসেবক ও গবেষকরা আমেরিকার পাঁচটি শহর আটলান্টা, ডালাস, বোস্টন, লস অ্যাঞ্জেলস ও কলম্বাস, ওহিও’র পাবলিক রেস্টরুম থেকে ৫০০’র মতো সাবানের নমুনা সংগ্রহ করেন এবং সেগুলো অনুজীব গবেষকদের কাছে হস্তান্তর করেন। আর সাবানের নমুনাগুলো দীর্ঘ সময় নিয়ে বিশ্লেষণের পরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। এ প্রসঙ্গে আরিজোনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাইক্রোবায়োলজির প্রফেসর চার্লস পি গারবা বলেন, ‘যে সাবানগুলো আমরা পরীক্ষা করেছি তার কোনো কোনোটিতে সত্যিকার অর্থেই আমরা এতবেশি জীবানুর উপস্থিতি দেখেছি যে এর চেয়ে টয়লেট ফ্লাশ করার পরের পানিতেও কম জীবাণু থাকে।’ এদিকে এই গবেষণার পর থেকে মানুষকে এই বিষয়ে সচেতন করতে এবং বিভিন্ন রেস্তোরাঁ, পাবলিক রেস্টরুম ও প্রতিষ্ঠানে গণসাবান ব্যবহারের পরিবর্তে অনেকের হাত লাগে না এমন সাবানের ডিসপেন্সারের ব্যবহার বাড়াতে প্রচারণা চালাচ্ছে গোজো ইন্ডাস্ট্রিজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে তৈরি করা হয়েছে গোজো ডট কম/নো মোর বাল্ক সোপ নামের একটি ওয়েব সাইটও।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ