তথ্য-প্রযুক্তির মজার পাঁচ…
ডেস্ক: তথ্য-প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন প্রকৃত অর্থেই হাতের মুঠোয়। প্রতিনিয়ত নতুন সব পণ্য সংযোজিত হচ্ছে প্রযুক্তি বাজারে। এতো দ্রুতগতিতে এসব ঘটে চলেছে যে, সাধারণ মানুষ তার সঙ্গে তাল মেলাতেই হিমশিম খাচ্ছেন। টেক ও গ্যাজেট-প্রেমীদের কথাটা ভিন্ন। তাদের বৃহস্পতি যে এখন তুঙ্গে, সে কথা নির্দ্বিধায় বলা যায়। এখানে তথ্যপ্রযুক্তিবিষয়ক জানা-অজানা মজার ৫টি তথ্য দেয়া হলো:
১) সাধারণভাবে, একজন কম্পিউটার ব্যবহারকারী প্রতি মিনিটে গড়ে ৭ বার চোখের পাতা ফেলেন। অথচ, মিনিটে ২০ বার চোখের পাতা পড়াটা স্বাভাবিক অভ্যাসের মধ্যে পড়ে। অর্থাৎ, একজন সাধারণ কম্পিউটার ব্যবহারকারী অর্ধেকেরও কম সংখ্যক বার চোখের পাতা ফেলেন। যারা কম্পিউটার ব্যবহার করেন, তাদের চোখের ওপর চাপ বেশি পড়ে। তাই চোখের ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। একটানা তাকিয়ে না থেকে কিছুক্ষণ চোখকে বিশ্রাম দেয়া উচিত।
২) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (ডব্লিউ ডব্লিউ ডব্লিউ) আরও আগেই যোগাযোগের মাধ্যম হিসেবে ইমেইল চালু ছিল।
৩) বিল গেটসের বাড়িটির ডিজাইন করা হয়েছে একটি ম্যাকিনটশ কম্পিউটারে।
৪) বিশ্বের প্রথম কম্পিউটার মাউসটি ছিল কাঠ ও ধাতব চাকতির সমন্বয়ে তৈরি। ১৯৬৪ সালে মাউসটি তৈরি করেছিলেন ডগলাস এনজেলবার্ট।
৫) ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি ৮ বিবাহিত দম্পতির মধ্যে ১ বিবাহিত দম্পতির পরিচয় হয়েছিল অনলাইনে।মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী