Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

১৭৫ কোটি বছর পর সবাইকে এই দুনিয়া ছাড়তে হবে!

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: September 19, 2013 | 6:33 PM

 

এমন একটা পৃথিবীর কথা কল্পনা করুন তো যেখানে মানুষ কেন, অন্যান্য গ্রহের মতো কোনো প্রাণেরই অস্তিত্ব নেই! বিজ্ঞানীদের কথা যদি সত্যি হয় তবে কল্পনা করতে কষ্ট হলেও তেমনটি ঘটতে যাচ্ছে সুদুর ভবিষ্যতে। তারা বলছেন, ১৭৫ কোটি বছর পর পৃথিবী আর কোনো প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হবে না। এই দাবির পক্ষে যুক্তিও দেখিয়েছেন তারা।

বিজ্ঞানীদের যুক্তি হলো, ১৭৫ কোটি বছর পর সূর্য্যের তাপমাত্রা এত বেশি বেড়ে যাবে যে পৃথিবীর বুকে তরল পানির অস্তিত্ব আর থাকবে না। আর পানিবিহীন জীবনের কথা কল্পনাও করা যায় না। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার একদল গবেষক একথা বলেছেন।
গবেষকরা বলেছেন, তারা পৃথিবীর জীবন ধারণের অনুপযোগী হবার সময় বের করতে নাক্ষত্রিক বিবর্তন মডেল ব্যবহার করেছেন। তাদের গবেষণা মতে, ১৭৫ কোটি বছর পর পৃথিবীর বুকে একটা চরম পরিস্থিতি সৃষ্টি হবে। এসময় সূর্যের ‘হটজোন’ -এ পরিণত হবে পৃথিবী। পৃথিবীর বুকে তাপমাত্রা এত বেড়ে যাবে যে সাগর-মহাসাগরের পানি বাষ্প হতে হতে একসময় অদৃশ্য হয়ে যাবে। তখন মহাসাগরগুলোও হবে ধু ধু মরুভূমি। ধীরে ধীরে সব প্রাণের করুণ প্রস্থান হবে। গবেষণা দলের নেতৃত্বদানকারী বিজ্ঞানী এন্ড্রু রুশবি অ্যাস্ট্রোবায়োলজি জার্নালে লেখা নিবন্ধে একথা বলেছেন।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ