Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

জরিপ বলছে ডেমোক্র্যাট প্রার্থী ব্লাজিওই নিউইয়র্কের পরবর্তী মেয়র

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: September 19, 2013 | 9:45 PM

জরিপ বলছে ব্লাজিওই নিউইয়র্কের পরবর্তী মেয়র

নিউইয়র্ক : একটু আগেভাগে হলেও নিউইয়র্কের পত্রপত্রিকাগুলো বলছে প্রায় দুই দশক পর নগরীতে একজন ডেমোক্র্যাট মেয়র আসছেন। প্রাইমারিতে ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে কিছু টানা হেঁচড়ার মধ্যে পড়লেও চূড়ান্ত লড়াইয়ে বিল ডি ব্ল্যাজিও যে অনায়াসে নির্বাচনী বৈতরনী পার হয়ে যাবেন তা নিয়ে সন্দেহ নেই অনেকেরই। নির্বাচন নভেম্বরের গোড়ার দিকে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে সেই নির্বাচনের জরিপ করা অনেকটাই আগেভাগে হয়ে যায়। তারপরেও বুধবারে প্রকাশিত সংবাদপত্রগুলো জানাচ্ছে জনমত জরিপে ব্লাজিওর সম্ভাবনা ৬৫ শতাংশ। আর রিপাবলিকান প্রার্থী জো লোথার সম্ভাবনা ২২ শতাংশ। 

১০ সেপ্টেম্বর প্রাইমারি নির্বাচনের পর এটাই প্রথম জরিপ। ওয়ালস্ট্রিট জার্নাল, নিউইয়র্ক ম্যারিস্ট ও এনবিসি-৪ যৌথভাবে এই জরিপ চালিয়ে মঙ্গলবার তার ফল প্রকাশ করেছে। দেখিয়েছে মেয়র হওয়ার সম্ভাবনায় লোথার চেয়ে ব্লাজিওকে পছন্দ করছেন ৪৩ ভাগ বেশি নিউইয়র্কার। ম্যারিস্ট ইনস্টিটিউট অব পাবলিক ওপিনিয়নের পরিচালক লি মিরিংগফ অবশ্য বলেন, এই সময়ে এমন একটি জরিপ থেকে প্রবনতা যাচাই খুব একটা নিশ্চিত করা যায় না, তারপরেও বলা যায় ডি ব্ল্যাজিও এবার বিভিন্ন গোষ্ঠী- সংগঠনের সমর্থন নিয়েই নিউইয়র্কের মেয়র হতে যাচ্ছেন। 
প্রাইমারিতে ৬ জন ডেমোক্র্যাট প্রাথীর ঝোলায় নগরবাসীর ভোট অনেকটাই ঢুকেছে। লোথা রিপাবলিকানদের প্রার্থী হিসেবে ঝোলায় পুড়েছেন এক লাখেরও কম ভোট। ফলে নিউইয়র্কাররা একজন ডেমোক্র্যাট মেয়র পেতে মুখিয়ে আছে বলা চলে। 
ডেমোক্র্যাটদের জন্য এত ভোট লোথা তার দিকে ফেরাতে পারবেন বলে মনে হয় না বলেই মত লি মিরিংগফের।
তবে এখনই হাল ছাড়তে নারাজ লোথার ক্যাম্পেইন। ক্যাম্পেইনের নারী মুখপাত্র জেসিকা প্রাউড বললেন, “আমরা বরাবরই জেনে আসছি এবারের নির্বাচনে আন্ডারডগ অবস্থানে থেকেই লড়তে হবে। তবে নিউইয়র্কররা যখন একবার বিল ব্লাজিওর কঠোর নীতিগুলো সম্পর্কে জেনে যাবে তখন তার একটি বাস্তবসম্মত বিকল্পের খোঁজ নিশ্চয়ই করবে। 
মঙ্গলবার দিনের পরের ভাগে লোথার জন্য আরও কিছু দুঃসংবাদই যোগ হয়। এইদিন তিনি নগরীর সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন ডিসি-৩৭ এর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেও তার ঘণ্টা কয়েকের মধ্যে ১ লাখ ৭০ হাজার সদস্যের এই বিশাল ইউনিয়ন বিল ডি ব্ল্যাজিওকে এনডোর্স করার ঘোষণা দেয়। 
জরিপ বলছে প্রায় সবগুলো প্রধান সারির ডেমোগ্র্যাফিক গ্রুপের হিসেবে বিল ডি ব্ল্যাজিও এগিয়ে। কৃষ্ণাঙ্গদের মধ্যে তার ৮৬ শতাংশের বিপরীতে লোথার জনপ্রিয়তা মাত্র ৩ শতাংশ। ল্যাটিনোদের মধ্যে ব্ল্যাজিও ৭৪ শতাংশ অন্যদিকে জো লোথা ১১ শতাংশ। শেতাঙ্গদের মধ্যে ব্লাজিও ৫০ শতাংশ এবং লোথা ৩৭ শতাংশ। নারীদের মাঝে ব্লাজিওর জনপ্রিয়তা ৬৮ শতাংশ, সেখানে লোথার ভাগে মাত্র ১৮ শতাংশ। আর পুরুষদের মাঝে এই ব্যবধান ৬১ শতাংশ ও ২৬ শতাংশের। একমাত্র শেতাঙ্গ ক্যাথলিকদের মধ্যে লোথা ৪৫ শতাংশ জনপ্রিয়তা পেয়ে এগিয়ে রয়েছেন। এদের মাঝে ব্ল্যাজিওর জনপ্রিয়তা ৪০ শতাংশ। 
এদিকে মঙ্গলবার দিনের প্রথমভাগে বিল ডি ব্ল্যাজিরও জন্য আরেক আশির্বাদ হিসেবে দেখা দেয় প্রাইমারিতে তারই প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিন কুইনের এনডোর্সমেন্ট। দুই সপ্তাহ আগেও ‘ব্লাজিও একজন মানুষ যাকে নিউইয়র্কাররা বিশ্বাস করতে পারে না’ এমন বক্তব্য দিলেও মঙ্গলবার এনডোর্স করে সিটি হলের স্পিকার ক্রিস্টিন কুইন স্পষ্টই বললেন, নগরীর জন্য একজন ডেমোক্র্যাট মেয়র অবশ্যই প্রয়োজন। প্রাইমারিতে ১৫.২৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন ক্রিস্টিন কুইন। তিনি বলেন, নিউইয়র্কের পাবলিক অ্যাডভোকেট বিল ডি ব্লাজিওকেই আমরা মেয়র হিসেবে চাই। কারণ আমাদের এমন একজন মেয়র প্রয়োজন যিনি গণতান্ত্রিক ও প্রগতিশীল চর্চাকেই প্রাধান্য দেবেন। 
এদিকে জো লোথা তার নতুন এনডোর্সমেন্ট পাওয়ার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। তার কাছে জানতে চাওয়া হয়, কখনোই এনডোর্স করবে না এমন কারো কাছে তার এই ধর্ণা দেওয়ার কারণ কি? জবাবে লোথা বলেন, তিনি নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার মেয়র হতে চান। 
পরিস্থিতি পক্ষে আনতে তিনি আর কি করবেন জানতে চাইলে লোথার ক্যাম্পেইন মুখপাত্র মিরিংগফ বলেন, তিনি পরিবর্তনের আলোচনাটিই বেশি বেশি করতে চান। তিনি বলেন, এখানে বাস্তব সম্মত পরিবর্তন আর মৌলিক পরিবর্তনের একটি লড়াই হবে। এবং ধারনা করা যায় মধ্যমপন্থী ডেমোক্র্যাটরাও জো লোথাকেই ভোট দেবেন। মাহমুদ মেনন, হেড অব নিউজ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV