ফেসবুকে ‘লাইক’ বাকস্বাধীনতার অংশ!
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাজধানী রিচমন্ডের আপিল আদালত ফেসবুকে কোনো পেজে ‘লাইক’ দেওয়াকে বাকস্বাধীনতার অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন। বুধবার এ-সংক্রান্ত নিম্ন আদালতের এক আদেশ বাতিল করে চতুর্থ ইউএস সার্কিট কোর্ট অব আপিল এ ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ফেসবুকে লাইকের ব্যবহার সাংবিধানিকভাবে সুরক্ষিত হলো।
প্রতিদ্বন্দ্বীর ফেসবুক পেজে লাইক দেওয়ায় ভার্জিনিয়ার হ্যাম্পটন শহরের শেরিফ বি জে রবার্টস তাঁর কার্যালয়ের ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেন। ২০০৯ সালের ওই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জিম অ্যাডামস। নির্বাচনে রবার্টস জয়ী হন। ওই ছয় কর্মকর্তা বাকস্বাধীনতা রক্ষাবিষয়ক প্রথম সংশোধনী আইনে রবার্টের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেন। সূত্র : এপি।কালের কণ্ঠ
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








