আপনার শরীরে কতখানি প্রোটিন প্রয়োজন?
অনলাইন ডেস্ক: প্রতিটি প্রাণীরই শরীর গঠনের জন্য প্রয়োজন প্রোটিন। প্রোটিন আসলে মানব শরীরের প্রাথমিক উপাদান। গ্রীক ভাষার প্রোটিন শব্দটার অর্থও প্রাথমিক। মানুষের দেহে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। আর কোষের সিংহভাগ উপাদানই প্রোটিন। শরীরে প্রোটিনের চেয়ে বেশি আছে কেবল পানি। ওজনের হিসাবে দেহের ১৮-২০ শতাংশ প্রোটিন থাকে। শরীর সুস্থ রাখতে মানুষ যে খাবার খায় তা থেকে প্রোটিনই পাওয়া যায়। প্রায় সবধরণের খাবারেই কমবেশি প্রোটিন থাকে। আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাকতে সাহায্য করবে প্রোটিন। শরীরে অক্সিজেন সরবরাহ করে প্রোটিন, বর্জ্র অপসারণ করে প্রোটিন। প্রোটিন দেহের কাঠামো গড়ে তোলে, দেহের প্রক্রিয়া সমূহ নিয়ন্ত্রিত রাখে, রোগ প্রতিরোধ করে, দেহাভ্যন্তরের পরিবেশ ভাল রাখে এবং শক্তি যোগায়। মানব শরীরে বয়সের সঙ্গে প্রোটিনের চাহিদার বদল হয়। একটি শিশুর দিনে ১০ গ্রাম প্রোটিন প্রয়োজন হয়। ১৩-১৯ বছরের বালকে ৫২ গ্রাম এবং একই বয়সের একজন বালিকার প্রয়োজন হয় প্রতিদিন ৪৬ গ্রাম প্রোটিন। বয়ষ্ক পুরুষের ৫৬ গ্রাম এবং প্রাপ্তবয়ষ্ক নারীর জন্য দিনে ৪৬ গ্রাম প্রোটিন জরুরী। গর্ভবতী ও স্তন্যদায়ী মায়ের প্রতিদিন ৭১ গ্রাম প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। অপরিকল্পিত খাবার গ্রহণ শরীরে প্রোটিনের ভারসাম্য বিনষ্ট করে। ফলে সৃষ্টি হয় নানা অসুখ-বিসুখ।মানবজমিন
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান