চেহারা দিয়ে কী হবে?
বয়স চল্লিশ পেরোলেই অনেককেই বলতে শোনা যায়, বয়স তো হয়ে গেল আর চেহারা দিয়ে কী হবে? একেই বুঝি বলে চল্লিশের চালশে! সাম্প্রতিক এক জরিপ বলছে, চল্লিশের চালশে কথাটিই সত্যি। বয়স বেড়ে গেলে পুরুষের মধ্য থেকে সৌন্দর্যসচেতনতা কমে যেতে শুরু করে। ৪৬ পেরিয়ে গেলে পুরুষেরা আর নিজেদের দিকে ফিরে তাকাতে চান না, নিজেদের শারীরিক সৌন্দর্যের গুরুত্ব কমিয়ে দেন।
যুক্তরাজ্যের গবেষকেরা বলছেন, যেখানে মাত্র ৪৬ বছর বয়সে পুরুষ তাঁদের সৌন্দর্যসচেতনতা কমিয়ে দেন, সেখানে নারীরা ৫৯ বছর বয়স পর্যন্ত তা ধরে রাখার চেষ্টা করেন।
গবেষকেরা জানিয়েছেন, ৪৬ বছর বয়সের পর থেকে পুরুষ সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডের ধার ধারেন না; এমনকি শরীরের যত্ন নেওয়ার বিষয়টিও ছেড়ে দেন।
যুক্তরাজ্যের বেনেনডেন হেলথ কেয়ারের গবেষকেরা দুই হাজার নারী-পুরুষের মধ্যে জরিপ চালিয়েছিলেন। জরিপে অংশ নেওয়া প্রতি চারজনে একজন বলেন, সুস্থ থাকতে গেলে ও সৌন্দর্যচর্চা করতে গেলে খরচ বেশি লাগে। তবে অধিকাংশের রায় ছিল, দীর্ঘ দাম্পত্যের পর আর সৌন্দর্যসচেতনতা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। চল্লিশের পর থেকে মানুষ আরাম-আয়েশের কথা মাথায় রেখে সৌন্দর্যসচেতনতা বাদ দিয়ে দেন।
গবেষক পল কেনান এ প্রসঙ্গে বলেন, কীভাবে বেশিদিন সুস্থভাবে বেঁচে থাকা যায়, সে সম্পর্কে আমরা প্রতিদিন কিছু না কিছু জানতে পারি। কিন্তু বুড়ো বয়সে ভালো থাকতে স্বাস্থ্যসচেতনতার ব্যাপারে কতটা পদক্ষেপ নিচ্ছি, তা ভাবা দরকার।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল