Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

২৯ সেপেম্বর নিউইয়র্কের ভালোবাসায় সিক্ত হবেন কবি শহীদ কাদরী

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: September 22, 2013 | 10:10 AM

নিউইয়র্কের ভালোবাসায় সিক্ত হবেন কবি শহীদ কাদরী

নিউইয়র্ক: নিউইয়র্কের ভালোবাসা ও শ্রদ্ধায় কবিকে সিক্ত করতে চাই। কবির প্রাণ ভরিয়ে দিতে চাই। কবিকে জানিয়ে দিতে চাই এই প্রবাসের প্রতিটি বাঙালি তার জন্য রয়েছে। অসুস্থ্য কবি যেনো বুঝতে পারেন তাকে অভিবাদন জানাতে প্রস্তুত আমরা সবাই।

কথাগুলো বলছিলেন নিউইয়র্কে খ্যাতনামা বাঙালি কবি শহীদ কাদরীর ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে সম্মিলিত সংবর্ধনা দিতে উদ্যোগীরা। 
আগামী ২৯ সেপেম্বর জ্যাকসন হাইটসের পিএস-৬৯ এর হলরুমে আয়োজন করা হয়েছে এই সম্মিলিত সংবর্ধনার। নিউইয়র্কের ২৪টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে এই সংবর্ধনার আয়োজন করছে। 
বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেঘনা শপিং সেন্টারের ইস্ট-ওয়েস্ট টিউটোরিয়ালে একটি সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই কর্মসূচির কথা। 
‘তোমাকে অভিবাদন’ এই প্রতিপাদ্যে এই সংবর্ধনায় কবির জনপ্রিয় কবিতা ‘তোমাকে অভিবাদ প্রিয়তমা’কেই উর্ধ্বে তুলে ধরা হচ্ছে বলেই জানালেন আয়োজকরা।
এসময় আয়োজকরা আরও জানান, কবির এই সংবধনাকে একটি সর্বজনীন রূপ দিতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিউইয়র্কের সকল মানুষ রাজনৈতিক, সামাজিক বিভেদ ভুলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতার উর্ধ্বে উঠে এই কর্মসূচিতে অংশ নেবেন বলেই প্রত্যাশা আয়োজকদের। 
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবধনা কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন। তিনি বলেন, কবি শহীদ কাদরীর আমাদের কাছ থেকে পাওয়ার কিছু নেই, তবে আমাদেরকে তার দেওয়ার রয়েছে অনেক কিছুই। যা তিনি প্রতিনিয়তই দিয়ে চলেছেন। কবিই আমাদের সবগুলো সংগঠনকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। বাংলাভাষা ও সংস্কৃতিকে কিভাবে সেবা করতে হয় সে লক্ষ্যে প্রতিনিয়ত পথ দেখিয়ে চলেছেন এই কবি। তিনি আমাদের মননশীলতার অভিভাবক হিসেবে কাজ করে চলেছেন। আর নিউইয়র্কে বাংলাভাষার সৃজনশীল কর্মী বাহিনীর এ বিষয়ে কোনো দ্বিমত নেই। 
কবি শহীদ কাদরীর জন্য সাংস্কৃতিক, সাহিত্য সংগঠনগুলোর এই একত্রিত হওয়াকে নিউ ইয়র্কের জন্য একটি বিরল উদাহরণ বলেও মত দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে। 
সংগঠনগুলো হচ্ছে বিপা, আনন্দধ্বনি, বাফা, সঙ্গীত পরিষদ, উদীচী, শিল্পকলা একাডেমি, প্রকৃতি, বহ্নিশিখা, বাংলাদেশ আমেরিকা কালচারাল একাডেমি, বাংলাদেশ কালচারাল সোসাইটি, সাহিত্য একাডেমি, নিউইয়র্ক ফিল্ম সেন্টার, সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি, নজরুল একাডেমি, ড্রামা সার্কেল, সৌখিন নাট্যগোষ্ঠী, স্বদেশ ফোরাম, সাহিত্য পরিষদ, বাংলা একাডেমি, কবিতা পরিষদ, প-িত কিশান মহারাজ তালতরঙ্গ, মুক্তধারা ফাউন্ডেশন, ইঙ্গ-বঙ্গ কমেডি কয়ার ও বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম। 
আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠানটি আয়োজনে সংবাদমাধ্যমের সার্বিক সহযোগিতা চান। 
আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. ওয়ালিদ চৌধুরী, সদস্য সচিব মোশাররফ হোসেন, মঞ্চ পরিকল্পনায় স্থপতি ইকবাল হোসেন, অনুষ্ঠান পরিকল্পনায় অ্যানি ফেরদৌস, মনজুর কাদের, জিএইচ আরজু ও গোপন সাহা, অর্থ ব্যবস্থাপনায় ফাহিম রেজা নূর এবং প্রচার কাজে আকবর হায়দার কিরন। 
আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যাটি কবির জন্য উপভোগ্য হয়ে উঠবে, একই সঙ্গে তা উপভোগ করবেন সর্ব সাধারণ আর তাদের ভালোবাসায় সিক্ত হবেন কবি শহীদ কাদরী এমন প্রত্যাশা দিয়েই শেষ হয় সাংবাদিক সম্মেলন।মাহমুদ মেনন, হেড অব নিউজ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV