Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসীর বিরুদ্ধে এমপি পাপিয়ার জিডি

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: September 24, 2013 | 2:02 AM

কণ্ঠ ‘নকল করে’ তারেক রহমানকে জড়িয়ে ইন্টারনেটে ‘কটূক্তিপূর্ণ অডিও’ ছড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি মো. নাজমুল হক হেলালের বিরুদ্ধে জিডি করেছেন বিএনপির সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়েরকৃত জিডিতে এই প্রবাসীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। 
জিডিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়ারেন মিশিগান সিটিতে বসবাসকারী নাজমুল হক হেলাল তথ্য প্রযুক্তির অপব্যবহার করে পাপিয়ার ভাবমূর্তি নষ্ট করার জন্য ফেইসবুক, সাউন্ড ক্লাউড, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। ইন্টারনেটে এ ধরনের অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও পেশাগত সম্মানহানি ঘটানো হয়েছে।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টাস ফোরাম কার্যালয়ে আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে এ বিষয়ে বক্তব্য রাখেন এমপি পাপিয়া। তিনি বলেন, আমার কণ্ঠস্বর নকল করে কণ্ঠস্বরের সুপার ইমপোজ, ভয়েস এডিটিং, কাটিং ও পেস্টিংয়ের মাধ্যমে কণ্ঠ অনুকরণ করে মিথ্যা ও নকল টেলিফোন সংলাপ তৈরি করা হয়েছে। এটা আমার সম্মানহানি ঘটিয়েছে।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV