Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

ভবিষ্যতের মঞ্চপ্রস্তুতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: September 24, 2013 | 2:07 AM

ভবিষ্যতের মঞ্চপ্রস্তুতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: (ফাইল ফটো)

নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে সোমবার সকালে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টা ৬ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বড় সফরসঙ্গী দল নিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান তিনি। টারমাক থেকে হোটেল হায়াতের উদ্দেশে বের হন ৯টা ১৬ মিনিটে।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন ও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান এদের নেতৃত্ব দেন। নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ছাড়াও এরই মধ্যে ঢাকা থেকে নিউইয়র্কে পৌঁছেছেন এমন অনেক সংবাদকর্মীও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 
মন্ত্রিসভার একাধিক সদস্য, ডজন খানেক সংসদ সদস্য, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা, মহাজোটের শরিক দলগুলোর নেতারা, অঙ্গসংগঠনসমূহের নেতা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন। 
এছাড়া প্রায় অর্ধশত ব্যবসায়ীও প্রধানমন্ত্রীর সঙ্গে এসেছেন তার সরকারের চলতি মেয়াদে শেষ নিউইয়র্ক সফরের সঙ্গী হয়ে। 
এদিকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনের প্রতিবাদ জানিয়ে বিমানবন্দরে বিক্ষোভ দেখিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। দলটির বেশকিছু নেতাকর্মী বিমানবন্দরে অবস্থান নেন। তারা শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। 
বিমানবন্দরের সামনে একপক্ষ যখন স্বাগত এবং অপর পক্ষ প্রতিবাদ জানাচ্ছিলো তখন বিমানবন্দরের টারমাক থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি গাড়ি রওয়ানা দেয় নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের হোটেল হায়াতের উদ্দেশে। সফরসঙ্গীদের অনেকেই প্রধানমন্ত্রীর গাড়ির বহরের সঙ্গে থাকলেও অনেকেই বের হয়ে আসেন ইমিগ্রেশন পার হয়ে মূল ফটক ধরে। এরপর ধীরে ধীরে বিমানবন্দরে উপস্থিত সকলেই সেখান থেকে বের হয়ে যেতে থাকেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল হায়াতে অবস্থান করেই আগামী সাত দিন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন। সে অধিবেশনে বিশ্ব নেতারা আলোচনা করবেন আগামী দিনের বিশ্বটি তারা কেমন দেখতে চান তা নিয়ে। ভবিষ্যতের মঞ্চ প্রস্তুতে এজেন্ডা ঠিক করবেন তারা।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বের কাছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের কৃতিত্বকে তুলে ধরবেন। সাধারণ অধিবেশনে এমডিজি অর্জনে রোল মডেল হিসেবে উপস্থাপিত হবে বাংলাদেশ। বাংলাদেশের সাফল্যগাঁথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই হবেন বক্তা যা শুনবেন বিশ্বের সেইসব দেশের নেতারা যারা এখনো এই অর্জন থেকে অনেক বেশি পিছিয়ে।
এমডিজি ছাড়াও জাতিসংঘ অধিবেশনের একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বক্তা থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনাসহ বেশ কয়েকটি দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটি। ২৯ সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়বেন।মাহমুদ মেনন ও শিহাব উদ্দিন কিসলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম  

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV