নতুন আইফোনে নিরাপত্তা ত্রুটি?
আঙুলের ছাপ শণাক্ত করার প্রযুক্তিতে ত্রুটি ধরা পড়েছেসবে বাজারে এসেছে নতুন আইফোন ৫সি ও ৫এস। এর মধ্যে ৫এসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) শনাক্ত করার প্রযুক্তির নিরাপত্তা। তবে এবার এ বিশেষ নিরাপত্তাপ্রযুক্তিটিকেই হ্যাক করতে পেরেছে জার্মানির একদল হ্যাকার। হ্যাকারদের দাবি, তাঁরা আইফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হ্যাক করতে পেরেছেন। জার্মানির ক্যাওস কম্পিউটিং ক্লাবের (সিসিসি) দুই সদস্য এ হ্যাকিংয়ের কাজটি করেছেন বলে জানা গেছে।হ্যাকারদের দাবি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ধোঁকা দিতে আঙুলের ছবি তুলে সেটি স্বচ্ছ কোনো পাতার ওপর প্রিন্ট করেই এ কাজটি করা সম্ভব। অ্যাপলও এবার আইফোনের বিশেষ এ নিরাপত্তাপ্রযুক্তির বিষয়টি দারুণভাবে তুলে ধরে। এ নিয়ে বেশ প্রচারণাও চালিয়েছে বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠানটি। আর এ নিরাপত্তাপদ্ধতিকে হারিয়ে দিতে অর্থাৎ এর ত্রুটি বেরকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণাও দেওয়া হয়। আর পুরস্কার ঘোষণা করা হয় ১৩ হাজার ডলারের! এ বিষয়ে এখনো মুখ খোলেনি অ্যাপল। পুরস্কার ঘোষণাকারী এ ব্যাপারে আরও পরীক্ষা করতে চান বলেও জানা গেছে। নতুন মডেলের সবচেয়ে আকর্ষণীয় এ বৈশিষ্ট্য নিয়ে এমন খবর প্রযুক্তি দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে।
বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী