মিশেলকে ভয় ওবামার
ডেস্ক: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্বে তিনি সবচেয়ে দাপুটে। তার ভয়ে অনেক দেশই তটস্থ থাকে। সহজ করে বলা যায় তাকে বিশ্ব মোড়ল। যে বারাক ওবামার এত ক্ষমতা, এত দাপট তিনি কিন্তু একজনকে বেশ ভয় পান। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ওবামা যাকে দেখে ভয় পান তিনি আবার কত বড় ক্ষমতাধর! তিনি কোন গ্রহের বাসিন্দা! তাকে দেখতে কেমন- এমন অনেক কথা সামনে চলে আসতে পারে উৎসুক মনে। তবে জবাবটা একেবারে সাদাসিধে। বারাক ওবামা যাকে দেখে ভয় পান তিনি অন্য গ্রহের কোন আগন্তুক নন। তিনি তার বাসায়ই থাকেন। তিনি তার সহধর্মিণী ফার্স্ট লেডি মিশেল ওবামা। এ কথা ওবামা নিজ মুখে স্বীকার করেছেন। বলেছেন, মিশেল ওবামা থেকে আমি বেশ সন্ত্রস্ত থাকি। তার ভয়ে ধূমপান ছেড়ে দিয়েছি। বারাক ওবামা জাতিসংঘে এক কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় স্বীকার করে বসেন এ কথা। আর সঙ্গে সঙ্গে তা লুফে নেয় মিডিয়া। গতকাল এমন কোন মিডিয়া ছিল না যেখানে এ খবর প্রচার হয় নি। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে উদ্বোধনী দিনে আয়োজিত হয় সিভিল সোসাইটি রাউন্ড টেবিল। এনবিসি নিউজ বলেছে, ওই রাউন্ড টেবিলের পরে জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিউর মাইনা কিয়াই প্রশ্ন ছুড়ে মারেন ওবামাকে। তার কাছে জানতে চান তার ধূমপান সম্পর্কে। ওবামা পরিষ্কার বলে দেন- আমি সফলতার সঙ্গে ধূমপান ছাড়তে পেরেছি। কারণ, আমি আমার স্ত্রীকে ভয় পাই। আমি আশা করি, আপনারাও ধূমপান ছেড়ে দেবেন। মাইনা কিয়াই এ সময় বলেন, তিনি নিজে মাঝে মধ্যে ধূমপান করেন। তিনি কি এ অভ্যাস ত্যাগ করতে পারবেন। জবাবে ওবামা বলেন, আমি ৬ বছর ধূমপান করি না। আমার স্ত্রীকে ভয় পাই। তাই ধূমপান ত্যাগ করেছি। কিন্তু ওবামার সামনে তখনো মাইক অন করা। তিনি এ কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তা বাতাসে ছড়িয়ে পড়ে। রেকর্ড হয়ে যায়। আর যায় কোথায়! সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তার দিকে নজর বিশ্ববাসীর। বিশেষ করে তার ধূমপানের যে অভ্যাস ছিল সেদিকে অনেকে লক্ষ্য রাখেন। এর মধ্যে ২০০৯ সালে যখন স্বাস্থ্য সংস্কার বিল সামনে এগিয়ে নিচ্ছিলেন তিনি তখন তিনি স্বীকার করেছিলেন, তখনো তিনি সিগারেট ত্যাগ করার জন্য একরকম নিজের সঙ্গেই লড়াই চালাচ্ছিলেন। ওই সময়ে তাকে বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সিগারেট পান করতে দেখা যেত। তিনি তখন স্বীকার করেছিলেন, আমি তখন ধূমপান করা নিয়ে একরকম লড়াই করছিলাম। তবে সন্তানদের সামনে আমি ধূমপান করি না। পরিবারের সামনে আমি ধূমপান করি না। মানবজমিন
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী