Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

দায়িত্বশীল বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: September 25, 2013 | 8:55 AM

শহীদুল ইসলাম : 
২০১৫ সাল পরবর্তী উন্নয়ন এজেন্ডার সার্বিক সাফল্য ও টেকসই উন্নয়নের জন্য একটি নতুন, বাস্তবধর্মী ও দায়িত্বশীল বৈশ্বিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থায়ন, ওডিএ প্রতিশ্রুতি পূরণ, বাণিজ্যিক সুবিধা এবং সাউথ সাউথ ও ত্রিমুখী সহযোগিতার জন্যও এটি গুরুত্বপূর্ণ।’ স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ‘অসমাপ্ত এজেন্ডা : এমডিজি’র অগ্রগতি ত্বরান্বিতকরণ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের আলোচনায় ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘জাতিসংঘ ও এর অঙ্গ সংস্থাগুলো, বিশেষ করে ইউএনডিপি, বিশ্বব্যাংক এবং অন্যান্য উন্নয়ন অংশীদার এক্ষেত্রে যে আগ্রহ ও সহযোগিতা দেখিয়েছে তা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এমডিজি ও ২০১৫ সাল পরবর্তী উন্নয়ন এজেন্ডার লক্ষ্য অর্জনে এসব সংস্থার প্রতিশ্রুতি ও ক্রমবর্ধমান সমর্থন জরুরি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর দল ২০০৮ সালের নির্বাচনের সময় এমডিজি’র খাতগুলোকে চিহ্নিত করে। দারিদ্র্য হরাস, বিদ্যালয়ে লিঙ্গ সমতা, পাঁচ বছরের নিচে বয়সীদের মৃত্যুহার হরাস, এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে এমডিজি’র বেশকিছু লক্ষ্যমাত্রা পূরণ করেছে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এমডিজি’র ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। এতে শক্তিশালী এমডিজি অর্জন কৌশল নেয়া হয়েছে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘২০১৩ সালের ইউএনডিপি’র মানব উন্নয়ন প্রতিবেদনে এমডিজি অর্জনে অসাধারণ দক্ষতার জন্য মুষ্টিমেয় যে কয়টি উন্নয়নশীল দেশের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে।’
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, ইউএনডিপি প্রশাসক হেলেন ক্লার্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিমও বক্তৃতা করেন। এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি জাতিসংঘ সদর দফতরের নর্থ লনে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বান কি মুনের এক সংবর্ধনায়ও যোগ দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV