Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ক্যানসারের সঙ্গে বাঁচার লড়াইয়ে বিবাহিতরাই এগিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: September 25, 2013 | 9:17 AM

ক্যানসারের বিরুদ্ধে বাঁচার লড়াইয়ে বিবাহিতরা ২০ শতাংশ এগিয়ে।ছবি: ডেইলি মেইলের সৌজন্যেঅনলাইন ডেস্ক : অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের ক্ষেত্রে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি অপেক্ষাকৃত কম। সম্প্রতি মার্কিন এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
গবেষণাটিতে প্রাপ্ত ফলের বরাতে ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যানসারের বিরুদ্ধে বাঁচার লড়াইয়ে অবিবাহিত ব্যক্তিদের চেয়ে বিবাহিতরা ২০ শতাংশ এগিয়ে। ক্যানসারের ক্ষেত্রে কেমোথেরাপির চেয়ে জীবনসঙ্গী পাশে থাকার উপকারিতা অনেক বেশি।
গবেষকেরা বলছেন, সচেতন জীবনসঙ্গী প্রাথমিক স্তরে সহজেই ক্যানসার চিহ্নিত করতে অবদান রাখেন। এরপর ক্যানসারকে পরাজিত করতেও জীবনসঙ্গীর ভূমিকা অসাধারণ।
এ প্রসঙ্গে গবেষণাপ্রধান পল নগুয়েন জানিয়েছেন, চিকিত্সকের কাছে আনা-নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতাসহ ক্যানসার-আক্রান্ত নারী বা পুরুষের প্রতি তাঁর জীবনসঙ্গীর যত্ন-আত্তি এ ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের পার্থক্য তৈরি করে দেয়।
ফলে ক্যানসারকে পরাজিত করার ক্ষেত্রে অবিবাহিতদের চেয়ে বিবাহিতরাই এগিয়ে। আর ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে দেখা গেছে, বিবাহিত নারীদের চেয়ে বিবাহিত পুরুষেরা বেশি এগিয়ে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV