কখন বুঝবেন প্রেমিকা প্রতারণা করছেন?
ডেস্ক: কখনও কখনও সন্দেহবাতিকতার সমস্যা কিংবা অবিশ্বাস সম্পর্কে ফাটল ধরায়। কিন্তু, কখন বুঝবেন আপনার সন্দেহ অমূলক নয়? আপনার আশঙ্কা সত্যি কিনা, তা নিচের ৬টি লক্ষণের সঙ্গে মিলিয়ে পরীক্ষা করে নিন। অবশ্য, চূড়ান্ত কোন সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা সময় নিয়ে পর্যবেক্ষণ করাটাই বুদ্ধিমানের কাজ। ভার্চুয়াল জগৎ তৈরি হওয়ার পর প্রেম-প্রতারণার হারটা অনেকটাই বেড়েছে। ডিজিটাল প্রতারণায় অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন। কিন্তু, প্রত্যক্ষ প্রেমের ক্ষেত্রে নিচের লক্ষণগুলো অনেক সময় চোখ এড়িয়ে যায়:
১) ক্রমেই কেমন যেন পছন্দের মানুষটির আপনার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়ার একটা চেষ্টা। হঠাৎ ফোন এলে হয়তো একটু দূরে বা আড়ালে গিয়ে কথা বলার প্রবণতা। কিন্তু, আপনাকে সেটা ঘুণাক্ষরেও টের পেতে দিচ্ছেন না।
২) প্রেমের সম্পর্কের শুরুটা মোটেও এভাবে হয়নি। আপনি মোবাইলে কল দেয়া বা টেক্সট মেসেজ পাঠানোর আগেই আপনার মোবাইলে প্রেমিকার অহরহ কল। মেসেজ ইনবক্সেও হয়তো জায়গা খালি নেই। অথচ, বেশ কিছুদিন পর কেমন যেন একটু বিবর্ণ মনে হচ্ছে নিজের মোবাইলটাকে। এখন আপনাকেই বারবার ফোন করে তার খোঁজ নিতে হয়। হয়তো কল করে বা মেসেজ পাঠিয়েও মাঝে-মধ্যে কোন রেসপন্স পাচ্ছেন না।
৩) আপনার প্রেয়সী হয়তো কোন সঙ্গত কারণ ছাড়াই আপনার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন।
৪) যদি মাঝে-মধ্যেই প্রেমিকার মধ্যে মিথ্যা বলার প্রবণতা লক্ষ্য করেন, তবে সাবধান। আপনি হয়তো মিথ্যাটা বুঝতে পেরেও চুপ করে আছেন। সময় নিয়ে আরেকটু পর্যবেক্ষণ করুন।
৫) আপনার সঙ্গে প্রেমিকা বা তার পরিচিতদের আচার-আচরণ, কথাবার্তায় যদি কিছুটা পরিবর্তন বা আসামঞ্জস্যতা লক্ষ্য করেন, তবে সময় থাকতে সতর্ক হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। হয়তো প্রেমিকার বন্ধু-বান্ধব বা পরিচিতরা এমন কিছু জানছেন, যা আপনি জানতে পারছেন না। কিংবা সবার শেষে জানছেন। হয়তো সবার মধ্যেই আপনার বিরুদ্ধে একটা নেতিবাচক মনোভাব তৈরি করা হয়েছে।
৬) প্রেমিকা হঠাৎ করেই যেন নতুন পোশাক পরিধান ও মেক-আপ করার ওপর একটু বেশি ঝুঁকে পড়েছেন। নিজেকে দেখতে কেমন লাগছে, তা নিয়ে যেন একটু বেশিই উদ্বিগ্ন। আর সেটা আপনার জন্যে না হয়ে যদি অন্য সময় বাইরে যাওয়ার ক্ষেত্রে এবং প্রায়ই ঘটতে থাকে, লক্ষণটা ভালো নাও হতে পারে।মানবজমিন
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান