Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয় নিশ্চিত করলো মার্কিন পররাষ্ট্র দপ্তর

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: September 27, 2013 | 11:58 AM

কাউসার মুমিন, যুক্তরাষ্ট্র : নিউইয়র্কে হাসিনা-মনমোহন বৈঠকের আগে অতিসম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দুতাবাসের কর্মকর্তাদের বিশেষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বৈঠকের  বিষয়টি নিশ্চিত করে গতকাল স্টেট ডিপার্টমেন্টের  দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখপাত্র এমিলি হর্ন মানবজমিনকে এক লিখিত বার্তায় জানান, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সরকারী ও বেসরকারী পর্যায়ে যেসকল ব্যক্তিবর্গ অনুঘটকের ভুমিকা পালন করছেন  তাদেরকে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের যে চলমান প্রচেষ্টা তাঁরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকাস্থ আমেরিকান দুতাবাসের একজন কর্মকর্তা লন্ডনে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। লিখিত বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ও মিডিয়া বিষয়ক উপদেষ্টা মিজ এমিলি আরও বলেন, বাংলাদেশ গণতন্ত্রের স্বার্থে দুতাবাসের ওই কর্মকর্তা শুধু তারেক রহমানই নন, যুক্তরাজ্য সরকারের বাংলাদেশ বিষয়ক নীতি নির্ধারকগণ, যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনীতি বিষয়ক পর্যবেক্ষকগণ এবং যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী ব্রিটিশ কম্যুনিটির রাজনীতি সচেতন প্রভাবশালী নাগরিকদের সঙ্গেও সিরিজ বৈঠক করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ